×

তথ্যপ্রযুক্তি

বাজারে নতুন ফিচার ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৩ পিএম

বাজারে নতুন ফিচার ফোন
জাভা সমর্থিত নতুন ফিচার ফোন এনেছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। বাংলাদেশে ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি স্মার্ট সুবিধায় সাজানো নতুন এই ফোনের মডেল ‘ওলভিও এমএম১৯জে’। আকর্ষণীয় ডিজাইনের ফোনটি মিলছে বেশ কয়েকটি ভিন্ন রঙে। দাম মাত্র ১ হাজার ৩০০ টাকা। ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ডুয়াল সিমের এই ফিচার ফোনটিতে জাভা সমর্থিত গেম এবং অ্যাপস ব্যবহার করা যাবে। এর অন্য ফিচারের মধ্যে আছে বিল্টইন ফেসবুক, অপেরা মিনি, ইডিজিই, ২.৪ ইঞ্চির উজ্জ্বল রেজ্যুলেশনের পর্দা, উভয় পাশে এলইডি ফ্ল্যাশযুক্ত ডিজিটাল ক্যামেরা, ১৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, উজ্জ্বল আলোর এলইডি টর্চ, ৩২ জিবি কার্ড সাপোর্ট, এমপিথ্রি, এমপি ফোর, থ্রিজিপি প্লেয়ার, রেকর্ডিং সুবিধাসহ ওয়্যারলেস এফএম রেডিও, বøুটুথ ইত্যাদি। ফোনটিতে ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্টসহ ১০১ দিনের প্রায়োরিটি বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতারা। ডটনেট ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App