×

আবহাওয়া

রাজধানীতে ৩ ঘণ্টায় ২৫ মিলিমিটার বৃষ্টি

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০১:০২ পিএম

রাজধানীতে ৩ ঘণ্টায় ২৫ মিলিমিটার বৃষ্টি

ছবি : সংগৃহীত

বুধবার সকালের রাজধানীতে বৃষ্টি দেখে অনেকের কাছেই মনে হচ্ছে যেন বর্ষাকাল শুরু হয়ে গেছে। তবে বাস্তবে দেশে বৃষ্টি ঝরানো মৌসুমি বায়ু প্রবেশ করতে এখনো কিছুটা সময় বাকি। আজ শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন এলাকাতেই বৃষ্টি হচ্ছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই তিন ঘণ্টায় রাজধানীতে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে আজ দিনভর বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির প্রবণতা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে জমে উঠেছে পশুর হাট, আর ঈদ উপলক্ষে লাখো মানুষ ছুটছেন গ্রামের বাড়ির পথে। এমন পরিস্থিতিতে বৃষ্টি পশুর হাট ও যাত্রাপথে বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার যানজট

বুধবার (২৭ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী অন্তত ছয় ঘণ্টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এছাড়া টাঙ্গাইল, নেত্রকোনা ও ময়মনসিংহের কিছু এলাকাতেও দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, গভীর সঞ্চারণশীল মেঘমালার বিস্তারের কারণেই এই বৃষ্টি হচ্ছে। এটি মূলত স্থানিক মেঘ, যা নির্দিষ্ট কোনো এলাকায় স্বল্প সময়ের জন্য বৃষ্টি ঘটায়। মেঘের স্তর নিচুতে থাকায় কোথায় কখন বৃষ্টি হবে, তা অনেক সময় নির্দিষ্টভাবে বলা কঠিন হয়ে পড়ে।

তিনি জানান, এখন যে বৃষ্টির ধারা শুরু হয়েছে তা অন্তত তিন দিন স্থায়ী হতে পারে। তবে বৃষ্টি হবে থেমে থেমে ও বিচ্ছিন্নভাবে। একটানা কোনো একটি এলাকায় দীর্ঘ সময় ধরে বৃষ্টির সম্ভাবনা কম।

সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আকাশ ছিল মেঘলা, সঙ্গে চলছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টায় ঢাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

আগামীকাল ঈদুল আজহার দিনও বৃষ্টির এই প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কে এম নাজমুল হক বলেন, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। রাজধানীতেও সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ঢাকায় কতটুকু বৃষ্টি হবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ কয়েকটি এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোনারগাঁয়ের ২৩ গ্রামে ঈদ উদযাপন

সোনারগাঁয়ের ২৩ গ্রামে ঈদ উদযাপন

রাজধানীতে ৩ ঘণ্টায় ২৫ মিলিমিটার বৃষ্টি

রাজধানীতে ৩ ঘণ্টায় ২৫ মিলিমিটার বৃষ্টি

আদ-দ্বীন মেডিকেলে ৬ শিশুর মৃত্যু

আদ-দ্বীন মেডিকেলে ৬ শিশুর মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার যানজট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App