×

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার যানজট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ১০:৫১ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার যানজট

ছবি : সংগৃহীত

বৃষ্টি সেইসঙ্গে সড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হয়ে পড়ায় ঈদযাত্রার শেষ মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৬০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার ঘরমুখী মানুষ। দীর্ঘ যানজটের কারণে সময়মতো বাড়ি পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন যাত্রীরা। তবে যমুনা সেতু পার হওয়ার পর কিছুটা স্বস্তি মিলছে।

বুধবার (২৭ মে) সকালে প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা হয়ে যমুনা সেতুর মাঝামাঝি পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে।

গাজীপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার গাজীপুরের অধিকাংশ শিল্পকারখানায় ঈদের ছুটি শুরু হওয়ায় সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দেয়। রাতভর ভোগান্তির পর বুধবার ভোর থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে মহাসড়কটি। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গাজীপুরে কর্মরত প্রায় ৩০ লাখ মানুষ ইতোমধ্যে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আরো পড়ুন : সড়ক দুর্ঘটনায় সারাদেশে নারী-শিশুসহ নিহত ১২

গাজীপুর অঞ্চলের নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাউগাতুল আলম বলেন, অতিবৃষ্টি, যাত্রীর তুলনায় যানবাহনের সংকট এবং সড়ক সরু হওয়ায় এই যানজট তৈরি হয়েছে। বর্তমানে গাজীপুর অংশে যানজট অনেকটাই কমেছে। চন্দ্রা এলাকা থেকে কালিয়াকৈরের সূত্রাপুর পর্যন্ত ধীরগতি রয়েছে, সেটিও দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে বুধবার সকালে টাঙ্গাইল জেলার গোড়াই থেকে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট দেখা গেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে যানবাহনের জটলা এবং কোথাও কোথাও গাড়ি বিকল হয়ে পড়ায় উত্তরাঞ্চলমুখী তিন লেনের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। দূরপাল্লার বাস ও ট্রাক-পিকআপে থাকা যাত্রীরা বৃষ্টিতে ভিজে দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ যানজটে অনেকেই হাঁপিয়ে উঠছেন।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামছুল আলম সরকার বলেন, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশজুড়ে যানজট রয়েছে। বৃষ্টি এবং সড়কের জটিলতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

তবে সিরাজগঞ্জে যমুনা সেতু পার হওয়ার পর উত্তরের পথে আর তেমন কোনো ভোগান্তি নেই। মূলত যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা থেকে সেতুর মধ্যবর্তী অংশ পর্যন্ত যানবাহন বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, যমুনা সেতু পার হওয়ার পর আর কোনো যানজট নেই। তবে সেতুর ঢাকামুখী লেনে কিছুটা যানজট রয়েছে। আশা করা হচ্ছে, দুপুরের পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ৩ ঘণ্টায় ২৫ মিলিমিটার বৃষ্টি

রাজধানীতে ৩ ঘণ্টায় ২৫ মিলিমিটার বৃষ্টি

আদ-দ্বীন মেডিকেলে ৬ শিশুর মৃত্যু

আদ-দ্বীন মেডিকেলে ৬ শিশুর মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার যানজট

কোরবানি যাদের জন্য ওয়াজিব

কোরবানি যাদের জন্য ওয়াজিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App