×

ঢালিউড

অপেক্ষার পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:৪২ পিএম

অপেক্ষার পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরে তানিম নূর পরিচালিত আলোচনায় থাকা সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে।  সিনেমাটি আগামী ২৪ মে স্ট্রিমিং শুরু হবে হইচইয়ে। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তাই অনেকেই ওটিটিতে আসার অপেক্ষায় ছিলো। 

তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস নির্মিত হয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে।

প্রযোজনা–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রেক্ষাগৃহে প্রায় দুই মাস প্রদর্শনের পর সিনেমাটি ওটিটিতে মুক্তির পরিকল্পনা ছিল আগেই। সেই পরিকল্পনা অনুযায়ী এবার ঘরে বসেই দর্শকরা দেখতে পারবেন আলোচিত এই সিনেমা। তবে ওটিটিতে মুক্তি পেলেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী চলবে।

বাংলাদেশে এখন পর্যন্ত সিনেমাটির আয় ১৪ কোটির টাকার বেশি বলে জানা গেছে। বিদেশের বাজার যুক্ত করলে আয় ছাড়িয়েছে ২০ কোটি টাকা। গত শুক্রবারও দেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে সিনেমাটি প্রায় ২৪ লাখ টাকা আয় করেছে।

সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুণী সব অভিনেতা-অভিনেত্রী। তাদের মধ্যে রয়েছে, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চেলসির নতুন কোচ জাবি আলোনসো

চেলসির নতুন কোচ জাবি আলোনসো

কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে

ধর্মমন্ত্রী কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে

বিচার না পেয়ে বড় বোনের পর ছোট বোনেরও আত্মহত্যা

গণধর্ষণ-ব্ল্যাকমেইল বিচার না পেয়ে বড় বোনের পর ছোট বোনেরও আত্মহত্যা

‘অপপ্রচারের’ প্রতিবাদ মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের

‘অপপ্রচারের’ প্রতিবাদ মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App