×

সরকার

আবুল খায়ের ভূঁইয়া

প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:০০ পিএম

প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

রোববার (১৭ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস (জিএফ) ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সব সমস্যার সমাধান হবে বলেও উল্লেখ করেন তিনি। 

তিনি আরো বলেন, আমরা মানুষকে কোনো মিথ্যা আশ্বাস দিইনি। বলিনি যে মানুষকে বেহেশতের কার্ড দেব।

যারা ইসলামবিরোধী অপপ্রচার করে তাদের প্রত্যেকটি জায়গায় প্রতিরোধ করতে হবে। তাদের ক্ষমা করার কোনো সুযোগ নেই। এদের কারণে পৃথিবীর অনেক রাষ্ট্র ধ্বংসের পথে বলে বলেও উল্লেখ করেন আবুল খায়ের ভূঁইয়া।

 বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, বেহেশতের টিকিট বিক্রিকারীরা কিভাবে কোরআন-হাদিস বিশ্বাস করবে? তারা এদেশের মা-বোনদের ইজ্জত পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। তাদের বিশ্বাস করা যায়? তারা এ দেশের মন্ত্রী-এমপি হবে-এটাও আমি মানতে পারি না।

খিলবাইছা জিএফ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু, প্রাক্তন ছাত্রফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হামদে রাব্বি ও সদর (পশ্চিম) বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান প্রমুখ।

আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাত পুরস্কার তুলে দেন অতিথিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ নয়

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ নয়

আমির হামজাকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

আমির হামজাকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী পলাতক

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক স্বামী পলাতক

খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশনা

খায়রুল হককে গ্রেপ্তার ও হয়রানি না করতে নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App