×

ময়মনসিংহ

‘অপপ্রচারের’ প্রতিবাদ মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:০৪ পিএম

‘অপপ্রচারের’ প্রতিবাদ মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের

ছবি: ভোরের কাগজ

দীর্ঘ দুই যুগ (২৪ বছর) পর ময়মনসিংহের সরকারি মুমিনুন্নিসা কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে নতুন এই কমিটিকে বিতর্কিত করতে অনলাইনে একটি গোষ্ঠী অপপ্রচারে নেমেছে বলে দাবি করেছেন ছাত্রদলের নেত্রীরা। আজ রোববার দুপুরে কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ জানান তারা।

কমিটির নতুন সভাপতি সাজিয়া মনসুর (দর্শন বিভাগ, মাস্টার্স ৪র্থ বর্ষ) এবং সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা (দর্শন, ৪র্থ বর্ষ) যৌথভাবে এই সংবাদ সম্মেলন করেন।

তারা বলেন, “যখন আমরা কলেজের সকল শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছি, তাদের ভালো-মন্দ প্রাধান্য দিচ্ছি- ঠিক সেই মুহূর্তে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন স্ক্রিনশট বানিয়ে তথ্যসন্ত্রাসীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে; যা কিছুতেই কাম্য হতে পারে না। নিজেদের অস্তিত্ব বিলীন হওয়ার ভয়ে ফেক আইডি ব্যবহার করে এ ধরনের অপপ্রচারের আশ্রয় নিয়েছে তারা।”

নেতৃবৃন্দ আরও জানান, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় অপতথ্যের বিরুদ্ধে গত ১৫ তারিখ সাধারণ ডায়েরি করা হয়েছে। সেখানে একাধিক ফেক আইডির মধ্যে আরেফিন খানম, মালেকা রানী, জাহানারা জারার লিংকসহ ডায়েরিতে লিপিবদ্ধ দেখানো হয়েছে।

তারা বলেন, “আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। জুলাই-আগস্ট আন্দোলনে রাজপথে ব্যাপক ভূমিকা রেখেছি। আগেও আন্দোলনের মাঠে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমাদের নতুন কমিটি নিয়ে এগিয়ে যাব, ইনশাআল্লাহ। অপপ্রচারকারীরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমরা সজাগ আছি।”

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ খান মো. সাজ্জাদ কবির বলেন, “এগুলো ভিত্তিহীন। যারা করছে তারা আমাদের কলেজের কেউ নয় বলে জানতে পেরেছি। ফেক আইডির মাধ্যমে কেউ কেউ প্রোপাগান্ডা চালাতে পারে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

শঠিবাড়ির ওভারপাস ‘মৃত্যুফাঁদ’, ফ্লাইওভার দাবিতে সরব এমপি গোলাম রব্বানি

শঠিবাড়ির ওভারপাস ‘মৃত্যুফাঁদ’, ফ্লাইওভার দাবিতে সরব এমপি গোলাম রব্বানি

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App