×

আবহাওয়া

৩৮ ডিগ্রি ছাড়িয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পিএম

৩৮ ডিগ্রি ছাড়িয়েছে চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় তাপমাত্রার ঊর্ধ্বগতি জনজীবনকে অস্থির করে তুলেছে। হঠাৎ বেড়ে যাওয়া তাপমাত্রা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ সৃষ্টি করেছে, ফলে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ, যা গরমের তীব্রতা আরো বাড়িয়েছে। এর আগে, বুধবার বিকেল ৩টায় তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

হঠাৎ তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও মোটরসাইকেল চালকরা। জেলার বিভিন্ন তেল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শহরের বিভিন্ন এলাকায় তীব্র গরমে সড়কের পিচও গলে উঠতে দেখা গেছে।

মোটরসাইকেল চালক রবিউল ইসলাম বলেন, লাইনে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর। মাথা ঘুরে যায়। তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, আর গরমে শরীর একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছে।

আরো পড়ুন : দেশের ৯ অঞ্চলে কালবৈশাখীর আভাস

অন্য চালক সুমন হোসেন বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তেলের জন্য যেমন কষ্ট, তার ওপর এই গরম—দুটো মিলে অবস্থা খুব খারাপ।

দিনমজুরদের অবস্থাও করুণ। আব্দুল মালেক বলেন, রোদ এত বেশি যে কাজ ঠিকমতো করা যায় না। তবু পেটের দায়ে কাজ করতে হচ্ছে। দুপুরের রোদে শরীর জ্বলছে। এই গরমে কাজ করা খুব কষ্ট। একটু পরপরই বিশ্রাম নিতে হয়, কিন্তু বেশি বিশ্রাম নিলে আয় কমে যায়, তাই বাধ্য হয়ে কাজ চালাচ্ছি।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি অতিক্রম করেছে। জেলার ওপর দিয়ে বর্তমানে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক’

‘দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক’

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ইরানের খোলা চিঠি

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ইরানের খোলা চিঠি

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গুরুতর আহত, স্ত্রী নিহত

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গুরুতর আহত, স্ত্রী নিহত

‘জঙ্গি এমপি’ সম্বোধন নিয়ে হানজালার ক্ষোভ

‘জঙ্গি এমপি’ সম্বোধন নিয়ে হানজালার ক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App