×

চট্টগ্রাম

ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক, লক্ষ্মীপুর

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম

ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

‎লক্ষ্মীপুরের সুতার গোপটা এলাকায় একটি ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মেসার্স এনবিএসি ব্রিকফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- ইটভাটা শ্রমিক রুবেল (৩০) ও আলাউদ্দিন (৩৫)। তারা সদর উপজেলার ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানায়, দু'জনেই ইট ভাটার লোড-আনলোডের কাজে জড়িত ছিলেন। কাজ শেষে ইটের ভাটার একপাশে থাকা টিনশেড ঘরে বিশ্রাম নিতে গেলে, ওই ঘরে থাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ঘরে শর্ট সার্কিট হয়৷ এতে ওই দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। শ্রমিকরা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় শ্রমিক শরাফত আলী ‎বলেন, হঠাৎ তারা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বাঁচানো যায়নি। ‎এ ঘটনায় আমাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীকে বাঁচানো গেল না আর। 

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ইটভাটায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। ‎ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

তেল নিতে পাম্পে অগ্রাধিকার চায় পুলিশ

তেল নিতে পাম্পে অগ্রাধিকার চায় পুলিশ

‘হজযাত্রীরা আল্লাহর মেহমান, আমরা তাদের খাদেম’

‘হজযাত্রীরা আল্লাহর মেহমান, আমরা তাদের খাদেম’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App