×

মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ইরানের খোলা চিঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ইরানের খোলা চিঠি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি প্রশ্ন তুলেছেন, মার্কিন প্রশাসন কি সত্যিই ‘আমেরিকা ফার্স্ট’ নীতি মেনে চলছে? এই যুদ্ধের ফলে মার্কিন জনতার ঠিক কোন স্বার্থগুলো আসলে পূরণ হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন পেজেশকিয়ান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ইরান যুদ্ধ দ্রুত শেষ করার বার্তা দিয়ে দাবি করেন, দুই-তিন সপ্তাহের বেশি যুদ্ধ টানার ক্ষমতা নেই তেহরানের। ট্রাম্পের এই খোঁচার ঠিক কয়েক ঘণ্টা আগেই ‍যুক্তরাষ্ট্রবাসীর উদ্দেশে খোলা চিঠি লেখেন পেজেশকিয়ান।

এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এবং ইরানের সংঘর্ষ চলছে। গত ২৮ ফেব্রুয়ারিযুক্তরাষ্ট্র এবং ইজরায়েল যৌথভাবে ইরানে হামলা করে। তার পরে সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা পশ্চিম এশিয়ায়। যুদ্ধ পরিস্থিতির মাঝেই বুধবার ট্রাম্প দাবি করেন, পেজেশকিয়ান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন। যদিও সেই দাবি অস্বীকার করেছে ইরান।

যুক্তরাষ্ট্রের সাধারণ জনতার উদ্দেশে লেখা খোলা চিঠিতে ইরানের প্রেসিডেন্টের দাবি, আমেরিকা যে ভাবে হামলা চালিয়েছে, তা যুদ্ধাপরাধের সমান। যুক্তরাষ্ট্রকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করেছেন তিনি। ইজরায়েলের কথা শুনে যুক্তরাষ্ট্র প্রভাবিত হচ্ছে, এমন দাবিও করেছেন তিনি।

খোলা চিঠিতে পেজেশকিয়ান লেখেন, ইরানের জ্বালানি এবং শিল্প পরিকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থানগুলিতে হামলায় সরাসরি ইরানের সাধারণ জনতাকে নিশানা করা হচ্ছে। তাঁর দাবি, এটি শুধু যুদ্ধাপরাধই নয়। এই ধরনের হামলার পরিণতি আরো অনেক দূর বিস্তৃত।

আরো পড়ুন : তেহরানে এখন পর্যন্ত ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

এই যুদ্ধ চালানোর মাধ্যমে মার্কিন জনতার ঠিক কোন স্বার্থগুলো যুক্তরাষ্ট্র পূরণ করছে, তা নিয়েও প্রশ্ন তোলেন ইরানের প্রেসিডেন্ট। এক মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ পরিস্থিতি যে উভয় পক্ষের জন্যই ব্যয়বহুল, তা-ও উল্লেখ করেন তিনি। তাঁর প্রশ্ন, মার্কিন প্রশাসন এখন যে বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছে, তার মধ্যে কি আদৌ ‘আমেরিকা ফার্স্ট’ নীতি রয়েছে? বস্তুত, ‘আমেরিকা ফার্স্ট’ বা ‘আমেরিকার প্রয়োজনকে সব কিছুকে আগে গুরুত্ব দেওয়া’, এই প্রতিশ্রুতির ওপর ভর করেই দ্বিতীয় বার হোয়াইট হাউসে এসেছেন ট্রাম্প। দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পরে তাঁর বিভিন্ন কার্যকলাপেও সেই নীতি প্রতিফলিত হয়েছে।

তবে এ বার ট্রাম্পের সেই নীতি আদৌ মার্কিন প্রশাসন মানছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন পেজেশকিয়ান। একই সঙ্গে তাঁর দাবি, সাধারণ আমেরিকানেরা ইরানের শত্রু নন। খোলা চিঠিতে পেজেশকিয়ান লেখেন, আগ্রাসন এবং ক্রমাগত চাপ সহ্য করার পরও ইরান কখনও যুদ্ধ শুরু করেনি। প্রতিবেশী অনেক দেশের চেয়ে সামরিক দিক থেকে বেশি শক্তি থাকার পরেও ইরান এমন কোনও পদক্ষেপ করেনি।


টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

একদিনে ৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

ফুটপাতে ব্যবসা বন্ধ, বিকল্প স্থানের প্রতিশ্রুতি

ডিএনসিসি প্রশাসক ফুটপাতে ব্যবসা বন্ধ, বিকল্প স্থানের প্রতিশ্রুতি

মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মেরে আসামি ছিনতাই

মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মেরে আসামি ছিনতাই

ইরানের হামলার প্রতিবাদে জাতিসংঘে কাতারের আবেদন

ইরানের হামলার প্রতিবাদে জাতিসংঘে কাতারের আবেদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App