×

ময়মনসিংহ

পূর্বধলায় হামের উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি দুই শিশু

Icon

পূর্বধলা প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম

পূর্বধলায় হামের উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি দুই শিশু

ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে দুই শিশুকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান মামুন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুগাছি গ্রামের আলম মিয়ার চারমাস বয়সি শিশু পুত্র মাহার্দী সর্দি, জ¦র ও শরীরে র‌্যাশের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই দিন বিকালে আগিয়া ইউনিয়নের বেরাইল গ্রামের শাফায়েত হাসানের ২৩ দিন বয়সি শিশু কন্যা আয়েশা নুরকে একই ধরনের লক্ষণ নিয়ে হাসপাতালে আনা হয়। চিকিৎসকদের পরামর্শে দুই শিশুকেই বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিশ্বপ্রিয় মজুমদার জানান, মোট ৭ জন শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার মধ্যে দুইজন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বাকী ৫ জন চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। পরীক্ষার ফলাফল পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তারা হামে আক্রান্ত কিনা। 

তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App