×

আবহাওয়া

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:০৮ এএম

 দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা জারি

ছবি: সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে দমকা হাওয়া ও ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছো

আবহাওয়া অফিস আরও জানায়, সন্ধ্যার পর দেশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে গাড়ির ভেতরে বাংলাদেশি ৪ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

ওমানে গাড়ির ভেতরে বাংলাদেশি ৪ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

নিউইয়র্কে শুক্রবার শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

নিউইয়র্কে শুক্রবার শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

অধ্যাপক আনিসুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

অধ্যাপক আনিসুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে  নিহত ২

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App