×

আবহাওয়া

দূষিত শহরের চতুর্থ অবস্থানে রাজধানী

Icon

মাহিদুল হোসেন সানি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:১৯ এএম

দূষিত শহরের চতুর্থ অবস্থানে রাজধানী

ছবি: সংগৃহীত

ঢাকার বায়ুদূষণ বর্তমানে চরম অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় শহরটির অবস্থান এখন চতুর্থ। দূষণের এই ভয়াবহ মাত্রা বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতিতে নগরবাসীকে বাড়ির বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ৭ টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে দক্ষিণ কোরিয়ার ইনচিয়নের দুষণ স্কোর ১৬৩, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার সিউলের দুষণ স্কোর ১৫৬, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে মিশরের কায়রোর দুষণ স্কোর ১৫৫, অর্থাৎ এই শহরের বাতাসও ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৪র্থ অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালার দুষণ স্কোর ১৪৮, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App