×

জাতীয়

একদিনের ছুটি বাতিল, খোলা থাকছে ব্যাংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:০৮ পিএম

একদিনের ছুটি বাতিল, খোলা থাকছে ব্যাংক

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি টানা এক সপ্তাহ বন্ধ থাকবে। তবে ঈদের এই দীর্ঘ ছুটি শুরুর আগে লেনদেনের চাপ সামলাতে সাপ্তাহিক ছুটির মধ্য থেকে এক দিনের ছুটি বাতিল করে আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (ডিএফআইএম) আবুল কালাম আজাদের সই করা ওই সার্কুলারে বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৪ মে তারিখের স্মারক অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফাইন্যান্স কোম্পানিগুলোর সব ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিন সম্পূর্ণ বন্ধ থাকবে।’

এর আগে, শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিন এবং পরদিন রোববার (২৪ মে) ফাইন্যান্স কোম্পানিগুলোর সব ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ খোলা থাকবে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

নোনা পানিতে প্লাবিত শত শত একর জমি, স্লুইস গেট চালুর দাবি কৃষকদের

নোনা পানিতে প্লাবিত শত শত একর জমি, স্লুইস গেট চালুর দাবি কৃষকদের

মালয়েশিয়া উপকূলে নৌকাডুবি, ১৬ মরদেহ উদ্ধার

মালয়েশিয়া উপকূলে নৌকাডুবি, ১৬ মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App