×

খেলা

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আর নেই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:২০ পিএম

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আর নেই

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক স্মিথ। ছবি- সংগৃহীত

ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইক স্মিথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। আজ সোমবার (১৮ মে) কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়ারউইকশায়ার ও গ্ল্যামারগনের ম্যাচ শুরুর আগে এজবাস্টনে খেলোয়াড় ও অফিশিয়ালরা নীরবতা পালন করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

ডানহাতি এই ব্যাটার ইংল্যান্ডের হয়ে ৫০টি টেস্ট খেলেছেন, যার মধ্যে ২৫টিতেই দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৫৮ সালে এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩টি সেঞ্চুরি ও ১১টি ফিফটিসহ ২,২৭৮ রান করেছেন স্মিথ। ক্রিকেটে অনন্য অবদানের জন্য ১৯৭৬ সালে তাকে ‘ওবিই’ উপাধিতে ভূষিত করা হয়।

ঘরোয়া ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে ১৯৫৬ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দীর্ঘ ১৯ বছর খেলেছেন স্মিথ। এর মধ্যে ১৯৫৭ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি দলটির অধিনায়ক ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩৭ ম্যাচে ৩৯ হাজার ৮৩২ রান করেছেন স্মিথ, যা ক্রিকেট ইতিহাসের ১৮তম সর্বোচ্চ রান।

ক্রিকেটের পাশাপাশি রাগবিতেও ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন স্মিথ। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি ও লেস্টারের হয়ে রাগবি খেলেছেন এবং ১৯৫৬ সালের জানুয়ারিতে ওয়েলসের বিপক্ষে ইংল্যান্ড জাতীয় রাগবি দলের হয়ে আন্তর্জাতিক ক্যাপ অর্জন করেন। তিনি ছিলেন ইংল্যান্ডের হয়ে খেলা সর্বশেষ দ্বৈত আন্তর্জাতিক (একই সঙ্গে দুটি ভিন্ন খেলায় দেশের প্রতিনিধিত্ব করা) তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App