×

আবহাওয়া

সপ্তাহজুড়ে ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ এএম

সপ্তাহজুড়ে ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

শুক্রবার (১৩ মার্চ) স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিও দেখা গেছে। এতে ভ্যাপসা গরম কিছুটা কমলেও দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনও প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে।

এ পরিস্থিতিতে শনিবার (১৪ মার্চ) ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। এর মধ্যে রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে সোমবার তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরো পড়ুন : ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

অন্যদিকে মঙ্গলবার ও বুধবার (১৭–১৮ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে বুধবার তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App