×

আবহাওয়া

দূষিত শহরের ৬ষ্ঠ অবস্থানে রাজধানী

Icon

মাহিদুল হোসেন সানি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:১৪ এএম

দূষিত শহরের ৬ষ্ঠ অবস্থানে রাজধানী

ছবি: সংগৃহীত

ঢাকার বায়ুদূষণ বর্তমানে চরম অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় শহরটির অবস্থান এখন ষষ্ঠ। দূষণের এই ভয়াবহ মাত্রা বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতিতে নগরবাসীকে বাড়ির বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

সোমবার (৯ মার্চ) সকাল ৭ টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে পাকিস্তানের লাহোরের দুষণ স্কোর ২৯৯, অর্থাৎ এই শহরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি দুষণ স্কোর ২০২, অর্থাৎ এই শহরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডুর দুষণ স্কোর ১৮৯, অর্থাৎ এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৪র্থ অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালার দুষণ স্কোর ১৭৯, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৫ম  অবস্থানে রয়েছে মায়ানমারের ইয়াঙ্গুন শহরের দুষণ স্কোর ১৭৬, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

৬ষ্ঠ  অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা দুষণ স্কোর ১৬৪, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App