×

আবহাওয়া

শীত নিয়ে নতুন বার্তা, বৃষ্টির পূর্বাভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:২১ এএম

শীত নিয়ে নতুন বার্তা, বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ছবি : সংগৃহীত

ঢাকাসহ সারাদেশে কুয়াশার দাপটে ফের বেড়েছে শীতের অনুভূতি। সূর্য উঁকি দিলেও শীত নিবারণে সূর্যের আলো তেমন কাজে আসছে না। এই অবস্থার মধ্যেই ঢাকাসহ দেশের বেশকিছু অঞ্চলে দু’দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শুক্র ও শনিবার (৩১ জানুয়ারি-১ ফেব্রুয়ারি) ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ কিশোরগঞ্জ ও কুমিল্লায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন : আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু

আবহাওয়াবিদ জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর শনিবার একই সময় পর্যন্ত কিশোরগঞ্জ ও কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারাদেশে আগের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে শুক্রবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পাশাপাশি এই সময়ে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এছাড়া শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বর্ধিত ৫ দিনের শেষদিকে রাত ও দিনের তাপমাত্রা আবার কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App