×

আবহাওয়া

ঢাকায় আবারো শীতের দাপট, থাকবে যতদিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:৫৮ এএম

ঢাকায় আবারো শীতের দাপট, থাকবে যতদিন

বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ছবি : সংগৃহীত

ফের কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী। সঙ্গে আছে হিমেল হাওয়া। সকাল থেকে সূর্যেরও দেখা নেই। আর তাতে বেড়েছে শীতের অনুভূতি। বুধবার (৮ জানুয়ারি) দিনভর সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা বেশি। এতে দিনের বেলায়ও শীতের অনুভূতি থাকবে। সেই সঙ্গে আগের দিনের তুলনায় রাতেও শীতের অনুভূতি কিছুটা বেশি হতে পারে।

আবহাওয়াবিদ জানান, কুয়াশার ঘনত্ব অনেকটা বেড়ে যাওয়ায় দিনের বেলায়ও শীতের অনুভূতি বেড়েছে। তবে দিনে তীব্র শীতের অনুভূতি আগামী ২-৩ দিনের মধ্যে কমে আসবে। যদিও জানুয়ারিজুড়েই শীত থাকবে।

তিনি আরো বলেন, কুয়াশা থাকলে রাতের তাপমাত্রা সাধারণত বেড়ে যায়। তবে দিনে আলো না থাকায় তাপমাত্রা কমে যেতে পারে। বুধবার দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে তা তীব্র হওয়ার সম্ভাবনা কম।

এদিকে বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ৩ থেকে ৫ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় বিরাজমান কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে দৃষ্টিসীমা ৪০০ মিটারে নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কোথাও কোথাও দৃষ্টিসীমা এর চেয়েও কম হতে পারে। এই অবস্থায় এসব এলাকার নৌ-যানগুলোকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App