×

যুক্তরাষ্ট্র

২০ গুণ শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০১:৫৫ পিএম

২০ গুণ শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র মিনিটম্যান–৩ (এলএমজি ৩০ মিনিটম্যান) নামের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ছবি : সংগৃহীত

পশ্চিম এশিয়ায় চলমান সামরিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র মিনিটম্যান–৩ (এলএমজি ৩০ মিনিটম্যান) নামের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্রকে অনেক সময় ‘ডুমসডে’ ক্ষেপণাস্ত্রও বলা হয়। এটি এমন পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। এর শক্তি জাপানের হিরোশিমায় নিক্ষেপ করা পরমাণু বোমার চেয়েও প্রায় ২০ গুণ বেশি।

ইরানকে ঘিরে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় এই পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানসহ বিশ্বকে একটি কঠোর বার্তা দিতে চেয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স এক বিবৃতিতে জানায়, এই পরীক্ষার দায়িত্ব পালন করেছে মার্কিন বিমানবাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ড। ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস সেন্টার থেকে মিনিটম্যান–৩ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

তবে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স দাবি করেছে, এই পরীক্ষার সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতের কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরেই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা স্থগিত ছিল, আর সেই স্থগিত থাকা পরীক্ষাই মঙ্গলবার সম্পন্ন করা হয়েছে।

আরো পড়ুন : ইরানের বিরুদ্ধে লড়তে কুর্দিদের অস্ত্র দিচ্ছে সিআইএ

তারপরও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, পশ্চিম এশিয়ায় যখন সামরিক উত্তেজনা চরমে, বিশেষ করে যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে, তখন এই ধরনের পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কি শক্তি প্রদর্শনের একটি বার্তা?

প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ চলছে। ইরান গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে বলে বারবার অভিযোগ করেছে ওয়াশিংটন এবং এ বিষয়ে চাপও সৃষ্টি করেছে। এ নিয়ে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি।

তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের দাবি, তারা পারমাণবিক প্রযুক্তিকে সামরিক কাজে ব্যবহার করতে চায় না এবং যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতিস্বীকারও করবে না। এই দ্বন্দ্ব থেকেই পশ্চিম এশিয়ায় বর্তমান সামরিক উত্তেজনার সূত্রপাত হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

মিনিটম্যান–৩ ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য

মিনিটম্যান–৩ যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী অস্ত্র। এটি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম), যা প্রায় ১০ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর গতি ঘণ্টায় প্রায় ২৪ হাজার ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App