×

যুক্তরাষ্ট্র

আমরাই শুধু জিতে যাচ্ছি, এটা ঠিক হচ্ছে না: ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

আমরাই শুধু জিতে যাচ্ছি, এটা ঠিক হচ্ছে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আমরাই শুধু জিতে যাচ্ছি, এটা ঠিক হচ্ছে না, সামাজিকমাধ্যমে এমন মন্তব্য করে আন্তর্জাতিক মাদক পাচারচক্রের বিরুদ্ধে ফের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোতে সেনা অভিযানে নিহত কুখ্যাত মাদক সম্রাট নেমেসিয়ো ওসেগুয়েরা ওরফে এল মেঞ্চোকে ঘিরেই তাঁর এই মন্তব্য।

যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের অভিযোগ তুলে বারবার সতর্ক করেছেন সংশ্লিষ্ট দেশগুলিকে। সেই তালিকায় রয়েছে মেক্সিকোও।

মেক্সিকোর কর্তৃপক্ষের দাবি, মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ওসেগুয়েরার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। সেই দাবিকেই কার্যত সমর্থন করেছেন ট্রাম্প। যদিও তিনি সরাসরি কারও নামোল্লেখ করেননি, তাঁর বক্তব্য যে আন্তর্জাতিক মাদকচক্রকে লক্ষ্য করেই, তা স্পষ্ট।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা নিয়েই মেক্সিকো অভিযান পরিচালনা করেছে। সামাজিকমাধ্যমে তিনি লেখেন, প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যুক্তরাষ্ট্রে যারা মাদক পাচার করছে, সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন : মেক্সিকোতে ফের সক্রিয় ট্রাম্পের বাহিনী, দেশ জুড়ে অশান্তি

মার্কিন সরকারের ২০২৪ সালের এক রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মাদক আসে মেক্সিকো ও কলম্বিয়া থেকে। বিশেষত আমেরিকা-মেক্সিকো সীমান্ত দিয়েই বৃহত্তম অংশের চোরাচালান হয় বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। জলপথ, ভূগর্ভস্থ সুড়ঙ্গ কিংবা ভুয়ো পরিচয়ে সীমান্ত পারাপারসহ নানা উপায়ে এই চোরাচালান চলে বলে অভিযোগ।

এর আগেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে বিতর্কের সময়ে একই অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশের প্রশ্নে তিনি আপসহীন মনোভাবের কথা জানিয়ে মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবাকে সতর্ক করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, প্রয়োজন হলে মাদক সন্ত্রাস রুখতে যুক্তরাষ্ট্র সরাসরি পদক্ষেপ নিতেও পিছপা হবে না।

তবে কঠোর অবস্থানের মাঝেও ট্রাম্প দাবি করেছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম পার্ডোর সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমরা ভালো বন্ধু। পার্ডো ভালো মানুষ। কিন্তু মেক্সিকোকে পরিচালনা করছে মাদক ব্যবসা।

মাদক পাচার ও সীমান্ত নিরাপত্তা, এই দুই ইস্যুকে সামনে রেখেই দ্বিতীয় দফার প্রেসিডেন্সিতে কূটনৈতিক ও নিরাপত্তা নীতিতে আরো সক্রিয় অবস্থান নিচ্ছে ট্রাম্প প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মারা গেছেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার

মারা গেছেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার

ভারতে বহুতল ভবন ধসে নিহত ৪, অনেকে নিখোঁজ

ভারতে বহুতল ভবন ধসে নিহত ৪, অনেকে নিখোঁজ

পশ্চিমবঙ্গে আটক ৪০০, চলছে বাংলাদেশে পাঠানোর প্রচেষ্টা

পশ্চিমবঙ্গে আটক ৪০০, চলছে বাংলাদেশে পাঠানোর প্রচেষ্টা

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App