×

ভারত

পশ্চিমবঙ্গে আটক ৪০০, চলছে বাংলাদেশে পাঠানোর প্রচেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৩:১৮ পিএম

পশ্চিমবঙ্গে আটক ৪০০, চলছে বাংলাদেশে পাঠানোর প্রচেষ্টা

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার চালু হওয়ার পর প্রথম সাত দিনে রাজ্য প্রশাসন প্রায় ৪০০ জন কথিত বাংলাদেশিকে আটক করেছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে।

রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আটক করা হয়েছে বসিরহাট পুলিশ জেলায়। সেখানে ৩৩৫ জন কথিত অবৈধ অভিবাসীকে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে তেঁতুলঘাটি, পাথরশাঁতি, চরঘাট ও সুভাষনগরের বন্যা ত্রাণকেন্দ্র।

বসিরহাট ছাড়াও মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও আটক ব্যক্তিদের রাখা হয়েছে। পাশাপাশি বারুইপুর, বারাসাত, কোচবিহার, জঙ্গিপুর, কৃষ্ণনগর ও বনগাঁ পুলিশ জেলাতেও একাধিক আটক কেন্দ্র চালু রয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন : অরক্ষিত ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে অমিত শাহের নীলনকশা

এসব হোল্ডিং সেন্টারে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে রাজ্য প্রশাসন। সূত্রের দাবি, জেলা প্রশাসনগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে আটক ও প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়। সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

এদিকে কেরালায় কর্মরত চারজন শ্রমিকও এই তালিকায় রয়েছেন বলে জানা গেছে। তারা ২৬ মে হাকিমপুর সীমান্ত ফাঁড়িতে পৌঁছালে তাদের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি আটক কেন্দ্রে পাঠানো হয়।

একজন আটক ব্যক্তির ভাষ্য অনুযায়ী, তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। আঙুলের ছাপসহ বিভিন্ন তথ্য নেওয়া হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। তারা কীভাবে ভারতে প্রবেশ করেছেন, কোথায় কাজ করেছেন এবং কোথায় ছিলেন—এসব বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App