×

ভারত

ভারতে বহুতল ভবন ধসে নিহত ৪, অনেকে নিখোঁজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৩:২৫ পিএম

ভারতে বহুতল ভবন ধসে নিহত ৪, অনেকে নিখোঁজ

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নামে।

রোববার (৩১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জানা যায়, ধসে পড়া পাঁচতলা আবাসিক ভবনটি দিল্লির মেহরৌলি এলাকায় অবস্থিত। দুর্ঘটনার পর মুহূর্তেই পুরো এলাকা ধুলায় ঢেকে যায়। দ্রুত উদ্ধার অভিযান শুরু হলেও ধ্বংসস্তূপে আটকে পড়া সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুরোনো পাঁচতলা ভবনটি আচমকাই ধসে পড়ে। ধসে পড়া ভবনের একটি অংশ পাশের আরেকটি স্থাপনার ওপর গিয়ে পড়ে। সেখানে মেডিকেল শিক্ষার্থীদের খাবারঘর ছিল। ফলে সেখানে থাকা কয়েকজনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। খবর পেয়ে মেহরৌলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, দমকল বিভাগ ও দিল্লি পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

এদিকে এখনও ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

জানা যায়, উদ্ধার হওয়া কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখা হলেও ভবন ধসের ভয়াবহতা দ্রুত স্পষ্ট হয়ে ওঠে।

এদিকে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিবারের সদস্যদের বিষয়ে জানতে চাইলেও সন্তোষজনক কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।

এদিকে ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন ধারণা করছেন প্রশাসন। এ কারণে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App