×

যুক্তরাষ্ট্র

মেক্সিকোতে ফের সক্রিয় ট্রাম্পের বাহিনী, দেশ জুড়ে অশান্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম

মেক্সিকোতে ফের সক্রিয় ট্রাম্পের বাহিনী, দেশ জুড়ে অশান্তি

ছবি : সংগৃহীত

গত জানুয়ারি মাসেই ভেনেজুয়ালায় সরাসরি সামরিক অভিযান চালিয়েছিল মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। এ বার তার টার্গেটে মেক্সিকো।

সেনাবাহিনীর এক গোপন অভিযানে নিহত হয়েছেন মেক্সিকোর কুখ্যাত ‘মাদক সম্রাট’ ‘এল মেঞ্চো’ নামে পরিচিত নেমেসিয়ো ওসেগুয়েরা। রবিবার (২২ ফেব্রুয়ারি) পরিচালিত ওই অভিযানে তিনি গুরুতর আহত হন এবং পরে সেনা হেফাজতে তাঁর মৃত্যু হয় বলে জানানো হয়েছে।

মেক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে গোয়েন্দা তথ্য পাওয়া গিয়েছিল। সংবাদসংস্থা রয়টার্সকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযানে মার্কিন বাহিনীর নেতৃত্বাধীন একটি টাস্ক ফোর্স বিশেষ ভূমিকা রাখে।

মেঞ্চোর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই মেক্সিকোর বিভিন্ন প্রদেশে অশান্তি ছড়িয়ে পড়েছে। তাঁর অনুগামীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে, একাধিক স্থানে যানবাহন ও দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত কোনো সাধারণ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বিকেলে ন্যাশনাল গার্ডের কড়া নিরাপত্তায় তাঁর মরদেহ মেক্সিকো সিটিতে আনা হয়।

আরো পড়ুন : মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট এল মেনচো নিহত

গত জানুয়ারিতে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে মাদক পাচারচক্র পরিচালনা এবং যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগ আনা হয়েছিল। বর্তমানে তিনি মার্কিন কারাগারে রয়েছেন।

মাদুরো-অভিযানের সময়ই ট্রাম্প প্রশাসন মেক্সিকোকে সতর্কবার্তা দিয়েছিল, মাদক সন্ত্রাস দমনে যথাযথ পদক্ষেপ না নিলে মার্কিন বাহিনী হস্তক্ষেপ করতে পারে। রবিবারের অভিযানে সেই সতর্কবার্তারই প্রতিফলন দেখা গেলো।

মাদুরোর গ্রেপ্তারের পর থেকেই চাপে ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। এখন মেঞ্চোর মৃত্যুর পর দেশজুড়ে সহিংস পরিস্থিতি সামাল দেওয়াই প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

৬০ বছর বয়সী মেঞ্চো একসময় পুলিশ কর্মকর্তা ছিলেন। পরে তিনি মাদক পাচার চক্রে যুক্ত হন এবং ধীরে ধীরে বিশ্বের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক পাচারকারীতে পরিণত হন। মাদক ব্যবসার পাশাপাশি খুন, চাঁদাবাজি ও মানব পাচারের মতো একাধিক গুরুতর অভিযোগও তাঁর বিরুদ্ধে ছিল। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল।

মেক্সিকোর অপরাধ জগতে তাঁর ব্যাপক প্রভাব ছিল, এমনকি রাজনীতিতেও তাঁর প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। রবিবারের অভিযানের পর তাঁর অনুগামীদের সহিংস প্রতিক্রিয়ায় দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কতদিন স্থায়ী থাকবে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অফিস

কতদিন স্থায়ী থাকবে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অফিস

নতুন ভারসাম্যের সন্ধানে ভারত-বাংলাদেশ সম্পর্ক

নতুন ভারসাম্যের সন্ধানে ভারত-বাংলাদেশ সম্পর্ক

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত

মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

বিদ্যুৎ বিভাগ মঙ্গলবার দেশেজুড়ে কোথাও লোডশেডিং হয়নি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App