×

যুক্তরাষ্ট্র

৯৭.৪ বিলিয়নে ওপেনএআই কিনতে চান মাস্ক, পাল্টা এক্স কেনার প্রস্তাব অল্টম্যানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০ এএম

৯৭.৪ বিলিয়নে ওপেনএআই কিনতে চান মাস্ক, পাল্টা এক্স কেনার প্রস্তাব অল্টম্যানের

২০১৫ সালে তারা একত্রে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন। ছবি : সংগৃহীত

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই–কে কেনার জন্য ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ৯ হাজার ৭৪০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে ইলন মাস্কের নেতৃত্বাধীন এক বিনিয়োগকারী সংস্থা।

এ তথ্য নিশ্চিত করেছে মাস্কের আইনজীবী মার্ক টোবেরফ। গত সোমবার ওপেনএআই–এর ‘সব সম্পদ’ কেনার জন্য প্রযুক্তি কোম্পানিটির বোর্ডের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে।

প্রকাশিত মাস্কের দরপত্রটি স্টার্টআপটির ভবিষ্যৎ নিয়ে ওপেন-এআই’এর সিইও স্যাম অল্টম্যানের সঙ্গে দীর্ঘস্থায়ী কলহকে আরো বাড়িয়ে তুলতে পারে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চ্যাটজিপিটি’র মাদার কোম্পানি ওপেন-এআই কেনার প্রস্তাবের জবাবে মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ অল্টম্যান বলেন, ‘না ধন্যবাদ, তবে আপনি চাইলে আমরা টুইটার ৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে কিনে নিতে পারি।’

এই প্রস্তাবটি ইলন মাস্ক এবং ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের নতুন এক অধ্যায়। ২০১৫ সালে তারা একত্রে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন। তবে ২০১৮ সালে সংস্থাটি ছেড়ে চলে যান মাস্ক। এরপর থেকেই দুজনের সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দেয়।

অল্টম্যান ওপেনএআই-কে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছেন। তবে মাস্ক এই সিদ্ধান্তের সঙ্গে সম্মত নয়। মাস্কের মতে, ওপেনএআই প্রতিষ্ঠার সময় মূল্য উদ্দেশ্য ছিল মানবতার উপকারে এআই তৈরি করা। তবে প্রতিষ্ঠান এখন এই নীতি থেকে সরে আসছে।

আরো পড়ুন : ট্রাম্পের গাজা ‘দখলের’ প্রস্তাবে যা বলল রাশিয়া

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App