×

শেষের পাতা

সিপিডির গবেষণা

মুদ্রানীতি দিতে গিয়ে সাংঘর্ষিক পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক

Icon

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 মুদ্রানীতি দিতে গিয়ে সাংঘর্ষিক  পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গত কয়েক দফায় দেয়া মুদ্রানীতি ফলপ্রসূ হয়নি, বরং বেড়েছে মূল্যস্ফীতি। বিশেষ গোষ্ঠীর স্বার্থে মুদ্রানীতি করায় দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়নি। এমন অভিযোগ তুলে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, গত ১৫ বছরে যারা বাংলাদেশ ব্যাংকের দায়িত্বে ছিলেন তারা বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে নীতির সঙ্গে সাংঘর্ষিক পদক্ষেপ নিয়েছে। এতে বেড়েছে মন্দ ঋণ ও খেলাপি ঋণ। দেশে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যাংক খাতে ৯২ হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ হয়েছে। ব্যাংক খাতে ২৪টি বড় কেলেঙ্কারির মাধ্যমে এ অর্থ হাতিয়ে নেয়া হয়।

রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনতে করণীয়’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে গতকাল সোমবার এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অনুষ্ঠানে গত ১৬ বছরে শেখ হাসিনা সরকারের সময়ে দেশের আর্থিক খাতের অনিয়ম এবং অব্যবস্থাপনা নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়। সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ অন্য গবেষকরাও এ সময় উপস্থিত ছিলেন।

সরকারি ব্যাংকের অনেক সিদ্ধান্তের নিয়ন্ত্রণ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। যা পরিবর্তন করে সরকারি-বেসরকারি সব ব্যাংকের একক তদারকি ও নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে নিয়ে আসার পরামর্শ দেন ফাহমিদা খাতুন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের জবাবদিহিতাটা কে করবে? অর্থ মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে সেটা তারা করবে। আরো বেশি ধরনের দুর্নীতি হলে দুর্নীতি দমন কমিশনে। বিভিন্ন ধাপে ধাপে সেগুলোর প্রক্রিয়া আছে। এগুলোর মধ্যেও স্বচ্ছতা আনতে হবে।

সিপিডি বলছে, যারা ইচ্ছাকৃত ঋণখেলাপি ও একাধিক কোম্পানির নামে ঋণ নিয়ে তা ফেরত দিচ্ছে না, তাদের সম্পদ জব্দ করে ব্যাংকে অর্থ ফেরানো হোক। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের নাম প্রকাশ করা হোক। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি থেকে বের হতে ব্যাংকিং কমিশন প্রয়োজন। ব্যক্তি বা প্রতিষ্ঠানভিত্তিক বীমা ও পুঁজিবাজার গড়ে ওঠা বন্ধ করতে হবে। কোনোভাবেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানভিত্তিক কোনো খাত কোনো দিনই টিকতে পারে না। এটি প্রতিযোগিতামূলক একটি বাজার কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। ব্যাংকের বোর্ড মেম্বার ও পরিচালক নিয়োগে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে করা প্রয়োজন।

সিপিডি জানায়, আত্মসাৎ হওয়া অর্থের পরিমাণ চলতি ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের ১২ শতাংশ এবং দেশের মোট জিডিপির দুই শতাংশের সমান। গবেষণাপত্রের যৌথ গবেষক ফাহমিদা খাতুন বলেন, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে ধুঁকতে থাকা ব্যাংকগুলোর পুঁজির জোগান দিতে সরকারকে সাড়ে ১৫ হাজার কোটি টাকার বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। গেøাবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির এক রিপোর্টের বরাত দিয়ে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশ থেকে ৪ হাজার ৭০০ থেকে ৬ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ অবৈধভাবে পাচার করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, দেশের ব্যাংক খাতে দলীয় প্রভাব খাটিয়ে বহু অনিয়ম করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, অ্যানন টেক্স গ্রুপ নামে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে জনতা ব্যাংক- যা রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির মোট পুঁজির এক-চতুর্থাংশের বেশি। ২০১৭ সালে দেশের একটি মাত্র ব্যবসায়িক করপোরেশন রাজনৈতিক প্রভাবে ৭টি বাণিজ্যিক ব্যাংকের মালিকানা বা নিয়ন্ত্রণ নেয়।

মৃতপ্রায় ব্যাংকগুলোর বর্তমান ব্যবস্থাপনায় ও পরিচালক পর্ষদে পরিবর্তন আনার পরামর্শ দিয়ে ফাহমিদা খাতুন বলেন, অনেক ব্যাংক ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে। এসব ব্যাংক আর ঘুরে দাঁড়াতে পারবে না। স্বাভাবিকভাবে এদের মরে যেতে দেয়া দরকার। সরকার এসব ব্যাংকগুলোকে অর্থ দিয়ে, মূলধন দিয়ে পুনর্ভরণ করে চালাচ্ছে।

ব্যাংকগুলোর ২০২১ সালের প্রতিবেদন অনুযায়ী ১১টি ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল নীতিমালা অনুযায়ী বিভিন্ন হারে প্রভিশন সংরক্ষণ করতে পারেনি। তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে। এক সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ ভালো ব্যাংক ছিল। এটিকে দখলের পরে মুমূর্ষু হয়ে গেছে।

ব্যাংকিং খাতের সমস্যা চিহ্নিত করা ও সমাধানে তিন মাসের জন্য ব্যাংকিং কমিশন গঠন করার সুপারিশ করে সিপিডি বলেছে, ব্যাংক খাতে দ্বৈত প্রশাসন কমাতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করতে হবে। এ বিভাগের জন্য সরকারি ব্যাংকের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে নেই। কেন্দ্রীয় ব্যাংক থেকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করারও দাবি জানান ফাহমিদা খাতুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App