×

মেলা

মাসের শেষেই আসছে ‘ভয়াল’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাসের শেষেই আসছে ‘ভয়াল’

‘ভয়াল’ সিনেমার পোস্টার

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ‘ভয়াল’। ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটি। সম্প্রতি সংবাদ সম্মেলন করে জানানো হয় সিনেমা মুক্তির তারিখ। এ সময় প্রকাশ করা হয় সিনেমার টিজার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা বিপ্লব হায়দার, অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, প্রযোজনা প্রতিষ্ঠান সিনেক্রাফট ক্রিয়েশনসের চেয়ারম্যান শাহ আলম প্রমুখ। বিপ্লব হায়দার বলেন, ‘ভয়াল গল্পনির্ভর সিনেমা। হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে বলব, হলে এসে সিনেমা দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।’

ইরফান সাজ্জাদ বলেন, ‘চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এ গ্রেড তকমা পেলেও সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। সিনেমার শুরুতে এমন কিছু জিনিস দেখানো হয়, সমাজে যা অহরহ ঘটে। সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেয়া হচ্ছে। যারা সিনেমাটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।’

আইশা খান বলেন, ‘পাহাড়ি পটভূমিতে নির্মাণ হয়েছে ভয়াল। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই থাকছে গল্পে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App