×

সম্পাদকীয় ও মুক্তচিন্তা

পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা
বৃক্ষ হলো প্রাকৃতিক বায়ু ফিল্টার, যা কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য দূষণ শোষণ করে এবং বায়ুমণ্ডলে অক্সিজেন ত্যাগ করে। গাছ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব কমাতে সাহায্য করে। বৃক্ষ ও প্রাণী একে অন্যের পরিপূরক। একটি ছাড়া অন্যটি কল্পনা করা যায় না। সৃষ্টির অপরূপ সৌন্দর্য লীলার মধ্যে বৃক্ষরাজি অন্যতম। গাছ আমাদের পরম বন্ধু। পৃথিবী সূচনালগ্ন থেকে প্রকৃতির অমোঘ নিয়মে প্রাণিকুল ও বৃক্ষরাজির মধ্যে পারস্পরিক আদান-প্রদান চলছে। বৃক্ষ শুধু পরিবেশের বন্ধু নয়, পরিবেশের প্রাণও। পৃথিবীতে মানুষসহ সব প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন। যেটা আমাদের সরবরাহ করছে বৃক্ষ, অন্যদিকে পরিবেশে প্রাণীর জন্য ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে প্রকৃতিকে নির্মল বায়ু দান করে। গাছ লাগান পরিবেশ বাঁচান- এ সেøাগানটি শুধু পাঠ্য বইয়ের কভার পৃষ্ঠা ও যানবাহনের পেছনে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি। কিন্তু বাস্তবে এর প্রয়োগ কতটুকু? সম্প্রতি আমরা সবাই লক্ষ্য করছি যে, প্রকৃতি কতটা ভয়ংকর রূপ ধারণ করতে পারে। আমাদের দেশে নানা অজুহাতে বৃক্ষ নিধন করা হচ্ছে। কখনো উন্নয়নের নামে, কখনো ব্যক্তিগত স্বার্থে। দেশে বন আইনের সফল প্রয়োগ না থাকায় অসাধু চক্র প্রতিনিয়তই সুন্দরবন, মধুপুর ভাওয়াল, পার্বত্য এলাকায় বনভূমি উজাড় করছে। ফলে জলবায়ু বিরূপ প্রভাব ফেলছে। বাংলাদেশ সংবিধানের ১৮ক ধারা মোতাবেক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের উল্লেখ থাকলেও নেই তার কোনো কার্যকরী পদক্ষেপ। বৃক্ষ নিধনের তুলনায় বৃক্ষরোপণ যৎসামান্য, কাজেই জলবায়ু বিরূপ প্রভাব ফেলছে এতে জীববৈচিত্র্যতার আবর্তন ব্যাহত হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিশ্ব বন আইন অনুযায়ী মোট স্থলভাগের ২৫ শতাংশ বনভূমি থাকা অপরিহার্য। কিন্তু আমাদের দেশে মোট বনভূমির পরিমাণ রয়েছে ১৫.৫৮ শতাংশ। গত ৩০ বছরে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে ১০-১৫ শতাংশ, যার পেছনে জলবায়ুর প্রভাব রয়েছে। ২০২২ সালের মার্চ মাসে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী গত ৬ বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে আর্থিক ক্ষতির পরিমাণ ১ লাখ ৭৯ হাজার ১৯৮ কোটি টাকা। এ ধারা অব্যাহত থাকলে আগামী ৫০ বছরে এখানে প্রাণের অস্তিত্ব হুমকির টিকে থাকা মুখে পড়বে। সুতরাং পরিবেশকে রক্ষা করার জন্য, পরিকল্পিত বৃক্ষরোপণ এখন সময়ের দাবি। মো. তুহনি হোসনে : শিক্ষার্থী, ঢাকা কলেজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি বিএনপিই প্রথম দিয়েছে

তথ্যমন্ত্রী শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি বিএনপিই প্রথম দিয়েছে

স্কুলের খাবারে সাপ, অসুস্থ ১৫০ শিশু

স্কুলের খাবারে সাপ, অসুস্থ ১৫০ শিশু

সাড়ে সাত কোটি টাকার ইয়াবা জব্দ করলো র‌্যাব

সাড়ে সাত কোটি টাকার ইয়াবা জব্দ করলো র‌্যাব

কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App