×

চট্টগ্রাম

সাড়ে সাত কোটি টাকার ইয়াবা জব্দ করলো র‌্যাব

Icon

জাবেদ ইকবাল চৌধুরী,কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:৩৪ পিএম

সাড়ে সাত কোটি টাকার ইয়াবা জব্দ করলো র‌্যাব

ছবি: সংগৃহীথ

কক্সবাজারের উখিয়ায় সাড়ে সাত কোটি টাকার ইয়াবা জব্দ করলো  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

শুক্রবার (৮ মে) ভোর রাতে উপজেলার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে  এসব  ইয়াবা জব্দ করেছে র‌্যাব-১৫ এর সিপিসি-২। 

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল গ্রামের সৈয়দুল ইসলামের বসতবাড়ির পূর্ব পাশে একটি বাঁশঝাড়ের ভেতর বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ৮ মে (শুক্রবার) ভোর আনুমানিক সোয়া ৪টার সময় র‍্যাব-১৫, সিপিসি-২ এর একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে র‍্যাব সদস্যরা ওই স্থানে তল্লাশি চালিয়ে মাদক কারবারিদের ফেলে যাওয়া ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

তিনি আরো বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। জব্দকৃত মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট অন্যান্য উদ্ধারকৃত আলামতসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ভারত

বঙ্গোপসাগরে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ভারত

জেলেদের চালে মাপে কম, তালিকায় অজেলেদের নাম

ভিজিএফ বিতরণে অনিয়ম জেলেদের চালে মাপে কম, তালিকায় অজেলেদের নাম

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত ১

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত ১

শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি বিএনপিই প্রথম দিয়েছে

তথ্যমন্ত্রী শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি বিএনপিই প্রথম দিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App