×

চট্টগ্রাম

প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

Icon

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:৪১ পিএম

প্রভিটা ফিড কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘প্রভিটা ফিড’ কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় মো. ইউসুফ (৬৪) নামে এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার বারআউলিয়া এলাকায় অবস্থিত এই কারখানায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. ইউসুফ চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মোহনপুর এলাকার আব্দুল মান্নান প্রধানের ছেলে। তিনি গত ৬-৭ বছর ধরে মো. নুরনবীর মালিকানাধীন এই প্রভিটা ফিড কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানায় ফিড ভর্তি অত্যন্ত ভারী বস্তা ট্রাকে লোড করার কাজ চলছিল। পর্যাপ্ত আধুনিক ব্যবস্থা না থাকায় সনাতন পদ্ধতিতে মাথায় করে ভারী বস্তা নিয়ে সিঁড়ি দিয়ে ট্রাকে ওঠার সময় ভারসাম্য হারিয়ে বস্তাসহ নিচে পড়ে যান বৃদ্ধ ইউসুফ। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।

সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্কুলের খাবারে সাপ, অসুস্থ ১৫০ শিশু

স্কুলের খাবারে সাপ, অসুস্থ ১৫০ শিশু

সাড়ে সাত কোটি টাকার ইয়াবা জব্দ করলো র‌্যাব

সাড়ে সাত কোটি টাকার ইয়াবা জব্দ করলো র‌্যাব

কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীতে বসছে আরো ১১ হাজার সিসি ক্যামেরা

রাজধানীতে বসছে আরো ১১ হাজার সিসি ক্যামেরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App