×

তথ্যপ্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১১ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ : যুব সমাজের উন্নয়ন শীর্ষক কর্মশালা-২০২৬ এর উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বুধবার (১৫ এপ্রিল) সাভারে যুব উন্নয়ন একাডেমিতে এ কর্মশালার উদ্বোধন  হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা  মো: নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, শিল্প-প্রতিটি ক্ষেত্রে এ আই নতুন সম্ভাবনা সৃষ্টি করছে।

এ আই ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে আমরা প্রতিটি শিক্ষার্থীর জন্য ব্যক্তিগতভাবে শেখার সুযোগ তৈরি করতে পারি, প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি করতে পারি এবং কর্মসংস্থানের সঙ্গে দক্ষতার সংযোগ স্থাপন করতে পারি বলেও উল্লেখ করেন তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন,  বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে এ আই নির্ভর প্রশিক্ষণ সফলভাবে বাস্তবায়িত হচ্ছে এবং আমরা চাই বাংলাদেশও সেই ধারায় এগিয়ে যাক। আমাদেরকে নিশ্চিত করতে হবে, এ আই যেন অন্তর্ভুক্তিমূলক হয়। নারী ও প্রান্তিক জনগোষ্ঠী যেন এর সুবিধা থেকে বঞ্চিত না হয় এবং এ আই ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

তিনি আরো বলেন, আজকে যারা  প্রশিক্ষণ গ্রহণ করবেন, আপনারা  তৃণমূল পর্যায়ে এই শিক্ষাগুলো সকলের মাঝে ছড়িয়ে দিবেন। এ আই মাধ্যমে অনেক অনৈতিক কাজ সংগঠিত হচ্ছে তাই এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো: সাইফুজ্জামান, যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ সেলিম খান। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

কুমিল্লা বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে?

জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে?

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যুবলীগের মানববন্ধন

আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যুবলীগের মানববন্ধন

ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি

ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App