×

তথ্যপ্রযুক্তি

অক্সিজেন অপারেটিং সিস্টেম ১৫ উন্মুক্ত করল ওয়ানপ্লাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৮:০২ পিএম

অক্সিজেন অপারেটিং সিস্টেম ১৫ উন্মুক্ত করল ওয়ানপ্লাস

অক্সিজেন ওএস ১৫ উন্মুক্ত করছে ওয়ানপ্লাস

অ্যান্ড্রয়েড ১৫ ওএসের ওপর ভিত্তি করে আনা প্রথম অপারেটিং সিস্টেমগুলোর একটি হতে যাচ্ছে ওয়ানপ্লাসের অক্সিজেন ১৫ ওএস।

বৈশ্বিক টেক কোম্পানি ওয়ানপ্লাস তার সর্বাধুনিক মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) ‘অক্সিজেন ওএস ১৫’ উন্মুক্ত করেছে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় অনলাইন ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপারেটিং সিস্টেমটি সবার জন্য উন্মুক্ত করা হয়। ওয়ানপ্লাসের সব অফিশিয়াল চ্যানেল থেকে অনলাইন ইভেন্টটি সরাসরি দেখা যায়।

অ্যান্ড্রয়েড ১৫ ওএসের ওপর ভিত্তি করে প্রথম অপারেটিং সিস্টেমগুলোর একটি হতে যাচ্ছে ওয়ানপ্লাসের ১৫ অপারেটিং সিস্টেমটি। নতুন ওএসটিতে ওয়ানপ্লাস তাদের নিরলস গবেষণা ও ব্যবহারকারীদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছে। এই অপারেটিং সিস্টেমটিতে ওয়ানপ্লাসের স্পিরিট ‘নেভার সেটেল’-এর প্রতিফলন পাওয়া যাচ্ছে। ওয়ানপ্লাসের আপডেটেড ওএসের প্রধান বৈশিষ্ট্য হলো- ইন্ডাস্ট্রির সেরা ও দ্রুতগতির ইউজার এক্সপেরিয়েন্স, নতুন ও কার্যকরী এআই ফিচার এবং বিশেষায়িত ডিজাইন যা ওয়ানপ্লাসের সিগনেচার ডিজাইন ল্যাংগুয়েজের অনুভূতি দেবে। এসব ফিচার নিয়ে বাজারের সবচেয়ে দ্রুতগতির ও ইউজার ফ্রেন্ডলি অপারেটিং সিস্টেম এখন অক্সিজেন ওএস ১৫।

গতি ও কৃত্রিম প্রযুক্তির মেলবন্ধন

যেকোনো প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওয়ান প্লাসের মূল দর্শন হচ্ছে গ্রাহকদের দ্রুতগতির, মসৃণ ও ঝামেলাবিহীন অভিজ্ঞতা দেয়া। অক্সিজেন ওএস ১৫ অপারেটিং সিস্টেমটিতে ওয়ানপ্লাস বাজারের সেরা সফটওয়্যার অ্যালগরিদম টেকনোলোজি ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের সৃজনশীল নির্মাণের মাধ্যমে ব্যবহারকারীদের মসৃণ অ্যানিমেশন ইফেক্ট দেবে।

এছাড়াও, অক্সিজেন ওএস ১৫ এর ডিজাইনে একটি সতেজ ও নতুন ভিজুয়াল স্টাইল এনেছে যা ব্র্যান্ডটির স্বাতন্ত্র্য বজায় রেখে ব্যবহারকারীদের আনন্দময়য় ও নির্ঝঞ্ঝাট অভিজ্ঞতা দেবে। ব্যবহারকারী কমিউনিটির সঙ্গে যোগাযোগ ব্র্যান্ডটিকে মাল্টিটাস্কিং সিনারিও ও বেশ কিছু পার্সোনালিটি এক্সটেনশন সিনারিও যোগ করতে সহায়তা করেছে।

অক্সিজেন ওএস ১৫ তে ওয়ানপ্লাসের এআই ফিচার যোগ করার মাধ্যমে গ্রাহকদের সর্বাধুনিক এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিচ্ছে। ফিচারটি বেশ কিছু কমন সিনারিওতে সংযুক্ত করার মাধ্যমে প্রোডাক্টিভিটি ও সৃজনশীলতা বৃদ্ধি করে ব্যবহারকারীর জীবনকে সহজ করে তুলবে। ফলে নতুন অক্সিজেন ওএস ১৫ হতে যাচ্ছে গতি, পারফর্মেন্স ও বুদ্ধিমত্তার এক পারফেক্ট কম্বিনেশন। 

অক্সিজেন ওএস ১৫ ওয়ানপ্লাসের উদ্ভাবনের প্রতিশ্রুতির এক বহিঃপ্রকাশ যা গ্রাহকের চাহিদা অনুযায়ী অসাধারণ এক সফটওয়্যার অভিজ্ঞতা দেবে। ওয়ানপ্লাস বাংলাদেশ সম্প্রতি তাদের অফিশিয়াল ফেসবুক কমিউনিটি গ্রুপের সূচনা করেছে যেখানে ভক্তরা তাদের অনুভূতি ও অভিজ্ঞতা প্রকাশের পাশাপাশি বিভিন্ন প্রোডাক্ট ও ইভেন্ট সম্পর্কে তথ্য পাবেন। গ্রুপটি একটি মানসম্মত যোগাযোগের ঘনিষ্ঠ কমিউনিটি গড়ে তোলার উদ্দেশ্যে গড়া হয়েছে; যেখানে এক্সক্লুসিভ কনটেন্ট, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও ওয়ান প্লাস টিমের সাথে সরাসরি যোগাযোগ করা যাবে। তাই ওয়ান প্লাস সম্পর্কে আপডেটেড থাকতে ও সব তথ্য পেতে স্মার্টফোন ব্যবহারকারীরা ওয়ানপ্লাস কমিউনিটি গ্রুপে যোগ দিতে পারেন।

আরো পড়ুন: ডিজিটাল কমার্সের জন্য চালু হলো ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’

আরো পড়ুন: দারাজ বাংলাদেশের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস পার্টনার ব্যাকপেজ পিআর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App