×

তথ্যপ্রযুক্তি

কম দামে ৩ জিবি র‌্যামের ফোন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৭, ০৪:২৪ পিএম

এন্ট্রি লেভেলের একটি ফোন বাজারে আনলো জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক। ফোনটির মডেল ইলুগা আই নাইন। ফোনটির মূল্য ১১৬ ডলার। যা বাংলাদেশি টাকায় ৯ হাজার ৬০০ টাকার কাছাকাছি। নতুন এই ফোনটিতে আছে ৫ ইঞ্চির ডিসপ্লে। এতে এইচডি রেজুলেশন পাওয়া যাবে। ফোনটির পুরত্ব ৭.৮ মিলিমিটার। ইউনিবডি ডিজাইনে তৈরি এই ফোনটিতে মিডিয়াটেক এমটি৬৭৩৭ চিপসেট এবং ১.২৫ গিগাহার্জের প্রসেসর আছে। ৩ জিবি র‌্যামের এই ফোনটিতে ৩২ জিবি রম ব্যবহার করা হয়েছে। মেমোরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে। ছবির জন্য ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যবকআপের জন্য রয়েছে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফোনটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেমে চলবে। প্যানাসনিক ইলুগা আই নাইন ভারতের বাজারে পাওয়া যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App