×

টালিউড

জীবনে সবসময়ই প্রেম থাকে, স্লট ফাঁকা রাখি না: স্বস্তিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম

জীবনে সবসময়ই প্রেম থাকে, স্লট ফাঁকা রাখি না: স্বস্তিকা

জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ছবি : সংগৃহীত

নিজেকে সবসময় ভিন্ন স্বাদের চরিত্রে ফুটিয়ে তুলতে ভালোবাসেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবার তিনি বড় পর্দায় আসছেন এক নারী প্রোমোটারের চরিত্রে। এর আগে এ ধরনের চরিত্র বাংলা সিনেমায় খুব একটা দেখা যায়নি।

সিনেমা প্রোমোটার বৌদির প্রচারণা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। কলকাতার এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই নতুন চরিত্র ও ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন স্বস্তিকা।

ব্যক্তিজীবনে প্রেম নিয়ে অকপট এই অভিনেত্রী। তিনি বলেন, জীবনে প্রেম সবসময়ই থাকে। তিনি কোনো জায়গা ফাঁকা রাখেন না, প্রেমের জায়গা সবসময় পূর্ণ থাকে।

তিনি বলেন, এই রোল পরিবর্তন তার কাছে খুবই উপভোগ্য অভিজ্ঞতা। পরপর দুটি ভিন্নধর্মী প্রজেক্ট মুক্তি পাচ্ছে, যা তার জন্য আনন্দের। গ্যাংলিডার হোক কিংবা প্রোমোটার দুটিই মূলত পুরুষ-প্রধান পেশা। সেখানে একজন নারীকে কেন্দ্রীয় ভূমিকায় দেখানো নিঃসন্দেহে ব্যতিক্রমী।

আরো পড়ুন : মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা

এই চরিত্রে কাজ করতে গিয়ে বাস্তব জীবনের অনেক সাহসী নারীর সঙ্গে পরিচয় হয়েছে বলেও জানান তিনি। মহিলা বাসচালক, দমকলকর্মী, এমনকি ডোম, এমন পেশায় নারীদের উপস্থিতি তাকে অনুপ্রাণিত করেছে। শহরে এক-দুজন নারী প্রোমোটারও আছেন, এই কাজের মাধ্যমে জানতে পেরেছেন তিনি।

স্বস্তিকার মতে, প্রচলিত ধারার বাইরে এমন সিনেমা যদি দর্শকদের ভালো সাড়া পায়, তাহলে প্রযোজক ও পরিচালকেরা আরো সাহসী গল্প নিয়ে কাজ করতে আগ্রহী হবেন। বাংলা চলচ্চিত্রে নারী চরিত্রকে কেন্দ্র করে শক্তিশালী ভূমিকা এখনও খুব বেশি দেখা না গেলেও, পরিবর্তনের সূচনা হয়েছে বলে মনে করেন তিনি।

চরিত্র প্রসঙ্গে স্বস্তিকা জানান, সিনেমায় তিনি একজন বিবাহিত নারী প্রোমোটার। তার জমজ সন্তান আছে, সংসার আছে। একদিকে তিনি সংসার সামলান, অন্যদিকে নিজের পেশাগত দায়িত্বও পালন করেন। বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, চরিত্রটি শাঁখা-সিঁদুর পরেই নিজের কাজ করেন। সাধারণত সিনেমায় যখন কোনো নারীকে তথাকথিত ‘পুরুষালি’ পেশায় দেখানো হয়, তখন তাকে জিনস, শার্ট বা লেদার জ্যাকেটে উপস্থাপন করা হয়। কিন্তু কালীপোটকা কিংবা প্রোমোটার বৌদি, দুটো ক্ষেত্রেই সেই প্রচলিত ছক ভাঙা হয়েছে। এটা তার কাছে ভালো লেগেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App