×

টালিউড

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা

মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত

গত ২৫ জানুয়ারি ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মিমি চক্রবর্তীর। তবে মঞ্চে দেরিতে ওঠা এবং দুইপেক্ষের পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে।

অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রীর পক্ষ থেকে তার আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি মামলা দায়ের করেছেন। মামলায় মিমির কাছে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ এবং অগ্রিম নেওয়া ২ লাখ ৬৫ হাজার রুপি ফেরত চাওয়া হয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, রাত সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও মিমি মঞ্চে ওঠেন রাত ১১টা ৪৬ মিনিটে। প্রশাসনের অনুমতি অনুযায়ী রাত ১২টা পর্যন্ত মাইক ব্যবহারের সময়সীমা থাকায় তাকে দ্রুত অনুষ্ঠান শেষ করতে অনুরোধ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় হেনস্তার অভিযোগ তোলেন বলে দাবি আয়োজকদের। তনয় শাস্ত্রীর অভিযোগ, এই মিথ্যা অপবাদে তাকে পুলিশি হেফাজতেও থাকতে হয়েছে।

আরো পড়ুন : নির্বাচন ছাড়াই সংসদে জায়গা পাচ্ছেন কোয়েল মল্লিক

অন্যদিকে, মিমি চক্রবর্তী এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা ২ কোটি রুপির মানহানি মামলা করেছেন। তিনি দাবি করেছেন, তিনি নির্ধারিত সময়েই অনুষ্ঠানস্থলে পৌঁছেছিলেন, তবে সেখানে কোনো মেকআপ রুমের ব্যবস্থা ছিল না। নিরাপত্তাজনিত কারণেও তিনি নিজের গাড়িতে অপেক্ষা করতে বাধ্য হন। পরে মঞ্চে ওঠার পর তাকে মাত্র দুটি গান গেয়ে নেমে যেতে বলা হয়। আয়োজকদের পক্ষ থেকে অশালীন আচরণের শিকার হওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

বর্তমানে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলার প্রেক্ষিতে বিষয়টি আদালতে বিচারাধীন। আয়োজক পক্ষের আইনজীবীর দাবি, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল এবং ভিডিও ফুটেজে প্রমাণ রয়েছে যে মিমির সঙ্গে কোনো ধরনের অশালীন আচরণ হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেল নিতে পাম্পে অগ্রাধিকার চায় পুলিশ

তেল নিতে পাম্পে অগ্রাধিকার চায় পুলিশ

‘হজযাত্রীরা আল্লাহর মেহমান, আমরা তাদের খাদেম’

‘হজযাত্রীরা আল্লাহর মেহমান, আমরা তাদের খাদেম’

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App