×

সিলেট

শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৭ এএম

শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

ফাইল ছবি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফতেহপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আগের দিন রোববার সন্ধ্যায় মঞ্জুর আলীর ছেলে ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরেই পরদিন রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত জমির আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরে একাধিক টেঁটাবিদ্ধ আঘাত রয়েছে বলে জানা গেছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজ ফ্লাইট কবে শুরু, সংসদে জানালেন ধর্মমন্ত্রী

হজ ফ্লাইট কবে শুরু, সংসদে জানালেন ধর্মমন্ত্রী

জন্ম এক দেশে, বিশ্বকাপ জয়ের গৌরব অন্য দেশের হয়ে

জন্ম এক দেশে, বিশ্বকাপ জয়ের গৌরব অন্য দেশের হয়ে

করোনা ভ্যাকসিন ক্রয়ে ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভ্যাকসিন ক্রয়ে ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

দেশে জ্বালানি তেলের মজুত নিয়ে সংসদে যা জানালেন জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের মজুত নিয়ে সংসদে যা জানালেন জ্বালানিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App