×

সিলেট

ছাত্রলীগ নেতার চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় ব্যাপক আলোচনা

Icon

রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) থেকে

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৩:১৩ পিএম

ছাত্রলীগ নেতার চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় ব্যাপক আলোচনা

ছবি: কাগজ প্রতিবেদক

সদ্য কারামুক্ত হওয়া এক ছাত্রলীগ নেতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন৷ তারপর থেকেই এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

জানা গেছে, জুলাই মাসের মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহার করে ধারাবাহিকভাবে পোস্ট ও পোস্টার শেয়ার করছেন। নিজেকে মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে পরিচয় দিচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়েও মত প্রকাশ করছেন।

উল্লেখযোগ্য, তিনি সাবেক এমপি ব্যারিস্টার সুমন-এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তার ছবি ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। একই সঙ্গে ২ নম্বর চৌমুহনী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির প্রভাবশালী প্রার্থী মাহবুবুর রহমান সোহাগ-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন।

সামাজিক মাধ্যমে ব্যারিস্টার সুমনের মুক্তির দাবিতেও তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। স্থানীয় রাজনৈতিক মহলে তার এই ক্রিয়াশীলতা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতার বাড়ি চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফের ছেলে।

নিজের অবস্থান সম্পর্কে তিনি বলেন, “আমি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। মানুষের কল্যাণে রাজনীতি করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা আমার আদর্শ।”

অন্যদিকে, উপজেলা বিএনপির কয়েকজন নেতা মনে করছেন, এই মুহূর্তে তার অতিরিক্ত সক্রিয়তা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। তারা আশা করছেন, কিছুটা নীরব থাকা তার জন্য ভালো হবে।




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামরিক সক্ষমতা নিয়ে আমেরিকার মূল্যায়ণের কড়া জবাব দিলো ইরান

সামরিক সক্ষমতা নিয়ে আমেরিকার মূল্যায়ণের কড়া জবাব দিলো ইরান

সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

সিংড়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

২৬ মার্চ স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

২৬ মার্চ স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

নিজেদের নাগরিকদের ইরান থেকে ফিরিয়ে নিচ্ছে ওমান

নিজেদের নাগরিকদের ইরান থেকে ফিরিয়ে নিচ্ছে ওমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App