×

খেলা

প্যারিস ছেড়ে ব্যালন ডি’অর এবার লন্ডনে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৫:২৩ পিএম

প্যারিস ছেড়ে ব্যালন ডি’অর এবার লন্ডনে

ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ব্যালন ডি’অর’ এবার ঐতিহ্য ভাঙছে। দীর্ঘদিনের চেনা ভেন্যু প্যারিস ছেড়ে জমকালো এই অনুষ্ঠান প্রথমবারের মতো বসতে যাচ্ছে লন্ডনে। পুরস্কারটির ৭০তম বার্ষিকী উপলক্ষে আয়োজকেরা এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ২৬ অক্টোবর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। ১৯৫৬ সালে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ এই পুরস্কারের প্রবর্তন করে। উদ্বোধনী আসরে প্রথম ফুটবলার হিসেবে এই সম্মাননা জিতেছিলেন ইংলিশ কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউজ।

ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা উয়েফা জানিয়েছে, প্রথম বিজয়ী স্ট্যানলি ম্যাথিউজের প্রতি শ্রদ্ধা জানাতেই এবার আয়োজনটি লন্ডনে নেওয়া হচ্ছে। তবে শহরের নাম ঘোষণা করা হলেও অনুষ্ঠানটি ঠিক কোন ভেন্যুতে হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি।

ফুটবল বিশ্বে খেলোয়াড়দের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় মাপকাঠি ধরা হয় ব্যালন ডি’অরকে। গত দেড় দশক ধরে এই পুরস্কারে রাজত্ব করেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যে মেসি রেকর্ড আটবার এবং রোনালদো পাঁচবার এই ট্রফি নিজের করে নিয়েছেন।

গত বছর পুরুষ বিভাগে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। আর নারী বিভাগে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা হন স্পেনের আইতানা বনমাতি। এতদিনের চেনা ঐতিহ্য ভেঙে নতুন শহরে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ঘিরে এখন থেকেই ফুটবল বিশ্বে বাড়তি রোমাঞ্চ তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন স্থগিত করেছে জেলা প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন স্থগিত করেছে জেলা প্রশাসন

সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App