×

খেলা

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৬:৪০ পিএম

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

ছবি- সংগৃহীত

আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দিন যতই ঘনিয়ে আসছে, নির্বাচন ততই প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়ছে। শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিন প্রার্থী। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। এখন শুধু ক্যাটাগরি–১–এর খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকার ক্লাবগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি–২–এ ভোট গ্রহণ হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদ ২৫ জনের। এর মধ্যে ২৩ জন নির্বাচিত এবং বাকি দুজন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত হন। এই ২৫ পরিচালকের ভোটেই পরবর্তী সময়ে সভাপতি নির্বাচন করা হয়।

গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া তিন ব্যক্তি হলেন—চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ভোটে দাঁড়ানো ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম (ক্যাটাগরি-১), লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান (ক্যাটাগরি-২) এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদ-উর-রহমান (ক্যাটাগরি-২)।

চট্টগ্রাম বিভাগ থেকে দুজন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। শরীফুল ইসলাম সরে দাঁড়ানোয় অপর দুই প্রার্থী—জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন ও মঈন উদ্দিন চৌধুরীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া নিশ্চিত। মিনহাজুল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং মঈন উদ্দিন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে দাঁড়িয়েছেন।

এর আগে ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগের আবদুল কাইয়ুম চৌধুরী, ঢাকা বিভাগের সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, রাজশাহী বিভাগের মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগের মির্জা ফয়সল আমীন।

ক্যাটাগরি-১ থেকে মোট ১০ জন পরিচালক হওয়ার কথা, যার মধ্যে সাতজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চলে এলেন। বাকি তিনটি পদের মধ্যে দুটি খুলনা এবং একটি বরিশাল বিভাগ থেকে আসবে। খুলনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুল আলম (খুলনা), শান্তনু ইসলাম (যশোর) ও মো. আবদুছ ছালাম (চুয়াডাঙ্গা)। বরিশালের একটি পদের বিপরীতে লড়ছেন মো. মিজানুর রহমান (বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা) ও মো. মুনতাসির আলম চৌধুরী (ভোলা)।

ঢাকার ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-২–এ ১২টি পদের জন্য প্রার্থী ছিলেন ১৮ জন। লুৎফর ও মাহমুদ-উর-রহমান সরে দাঁড়ানোয় এখন প্রতিদ্বন্দ্বী রইলেন ১৬ জন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা মিলিয়ে ক্যাটাগরি-৩ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, হাসপাতালে ভর্তি

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, হাসপাতালে ভর্তি

ভারতের উত্তর প্রদেশে ঈদের নামাজ ও কোরবানি নিয়ে নতুন নির্দেশনা

ভারতের উত্তর প্রদেশে ঈদের নামাজ ও কোরবানি নিয়ে নতুন নির্দেশনা

মামিকে গলা কেটে হত্যা, ভাগ্নে আটক

মামিকে গলা কেটে হত্যা, ভাগ্নে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App