বিসিবি নির্বাচনের বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:৪৩ পিএম
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত
আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদের নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে শনিবার (২৩ মে) যোগ্য ও বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দাখিল করা ৩৩টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩২ জনের প্রার্থীতা বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।
প্রস্তাবক ও সমর্থক কাউন্সিলরের জাতীয় পরিচয়পত্র জমা না দেয়ায় ক্যাটাগরি-১ (জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা) ঢাকা বিভাগ থেকে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিম উদ্দিন খান খসরুর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তার সামনে এখনো আপিল করার সুযোগ রয়েছে। তবে আপাতত বিসিবি নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে আছেন ৩২ জন।
ক্যাটাগরি-১ থেকে ১৩ জন, ক্যাটাগরি-২ থেকে আছেন ১৮ জন এবং ক্যাটাগরি-৩ থেকে আছেন ১ জন। ৩টি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক সরাসরি ভোটে নির্বাচিত হবেন। একটি মনোনয়ন বাতিল হওয়ায় এবং কয়েকটি বিভাগে একক প্রার্থী থাকায় ৬ জন কাউন্সিলরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়া নিশ্চিত। ক্যাটাগরি-৩ থেকে একজনই মনোনয়ন ফর্ম দাখিল করায় তিনিই হতে যাচ্ছেন বোর্ড পরিচালক।
একনজরে বিসিবি নির্বাচনের বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা-
ক্যাটাগরি-১: আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা (১০ পরিচালক)
ঢাকা বিভাগ (২)
ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে সাইদ বিন জামান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
জামালপুর জেলা ক্রীড়া সংস্থা এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
চট্টগ্রাম বিভাগ (২)
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মিনহাজুল আবেদীন নান্নু
লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে মঈনউদ্দিন চৌধুরী
ফেনী জেলা ক্রীড়া সংস্থা থেকে শরিফুল ইসলাম
রাজশাহী বিভাগ (১)
বগুড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর শাকরুল আলম সীমান্ত (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
রংপুর বিভাগ (১)
ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা থেকে মির্জা ফয়সল আমিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
খুলনা বিভাগ (২)
খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে শফিকুল আলম
যশোর জেলা ক্রীড়া সংস্থা থেকে শান্তনু ইসলাম
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা থেকে আবদুস সালাম
বরিশাল বিভাগ (১)
বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মিজানুর রহমান
ভোলা জেলা ক্রীড়া থেকে মুনতাসির আলম চৌধুরী
সিলেট বিভাগ (১)
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আবদুল কাইয়ুম চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
ক্যাটাগরি-২: ঢাকা মেট্রোপলিটন ক্লাব (১২ পরিচালক)
ফাহিম সিনহা – আবাহনী লিমিটেড
মাসুদুজ্জামান – মোহামেডান স্পোর্টিং ক্লাব
মোহাম্মদ লুৎফর রহমান – লিজেন্ডস অব রূপগঞ্জ
আসিফ রব্বানী – শাইনপুকুর ক্রিকেট ক্লাব
ফৈয়াজুর রহমান – উত্তরা ক্রিকেট ক্লাব
ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক – ধানমন্ডি স্পোর্টস ক্লাব (বসুন্ধরা স্ট্রাইকার্স)
তামিম ইকবাল খান – ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব *(বর্তমান বিসিবি অ্যাড-হক কমিটির সভাপতি)*
মোহাম্মদ আমজাদ হোসেন – ট্রাই স্টেট ক্রিকেটার্স (ঢাকা স্পাটার্ন্স ক্রিকেট ক্লাব)
মির্জা ইয়াসির আব্বাস – আজাদ স্পোর্টিং ক্লাব
ইসরাফিল খসরু – এক্সিউম ক্রিকেটার্স
রফিকুল ইসলাম বাবু – ইন্দিরা রোড ক্রীড়াচক্র
প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম – ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব
শানিয়ান তানিম নাভিন – ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব
সাঈদ ইব্রাহিম আহমেদ – ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব
সৈয়দ বোরহানুল হোসেন – তেজগাঁও ক্রিকেট একাডেমী
সাকিফ আহমেদ সালাম – পূর্বাচল স্পোর্টিং ক্লাব
মেজর ইমরোজ আহমেদ (অবঃ) – কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাব
মাহমুদ-উর-রহমান – ওল্ড ঢাকা ক্রিকেটার্স
ক্যাটাগরি-৩: বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটার (১ পরিচালক)
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৪ মে বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন এবং একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৫ মে পোস্টাল বা ই-ব্যালটের জন্য আবেদন করতে হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বিসিবি লাউঞ্জে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। ওই দিনই পরিচালকদের ভোটের মাধ্যমে বোর্ড সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
