×

ঢাকা

সিদ্ধিরগঞ্জের হাটের গরু জোরপূর্বক বন্দরে নামানোর অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:৪৬ পিএম

সিদ্ধিরগঞ্জের হাটের গরু জোরপূর্বক বন্দরে নামানোর অভিযোগ

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জগামী ৩৬টি গরু জোরপূর্বক বন্দরের একটি হাটে নামানোর অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) দুপুরে শীতলক্ষ্যা নদীপথে আসার সময় বন্দর উপজেলার ১ নম্বর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মো. দয়াল নামে এক গরু ব্যবসায়ী ৩৬টি গরু ট্রলারযোগে সিদ্ধিরগঞ্জের নাভানা হাটে নিয়ে আসছিলেন। পথে বন্দর উপজেলার ১ নম্বর খেয়াঘাট এলাকায় পৌঁছানোর আগেই সংঘবদ্ধ একটি দল ট্রলারটি থামিয়ে গরু ব্যবসায়ীসহ অন্যদের মারধর করে জোরপূর্বক গরুগুলো খেয়াঘাটের হাটে নামিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. দয়াল বলেন, “আমি ৩৬টি গরু নিয়ে সিদ্ধিরগঞ্জের নাভানা হাটে যাচ্ছিলাম। পথে কয়েকজন লোক জোর করে ট্রলার থামিয়ে তাদের হাটে গরু নামিয়ে দেয়। আমাদের একটি গরুর পা ভেঙে দেওয়া হয়েছে। আমরা গরিব মানুষ, আমাদের রক্ষা করুন।”

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের ছেলে ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেন, “ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। তবে কারা গরু আটকে রেখেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ পরিষ্কারভাবে বিষয়টি বলতে পারছে না।”

বন্দর উপজেলার খেয়াঘাট গরুর হাটের ইজারাদার পাপ্পু আহমেদ বলেন, “কয়েকজন গরু নামিয়েছিল। পরে সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ী তার গরু নিয়ে চলে গেছেন। তবে কাউকে মারধর করা হয়নি।”

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফউদ্দিন বলেন, “বিষয়টি আমরা জেনেছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে গরু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ইরান-যুক্তরাষ্ট্র আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

উত্তরের ঈদযাত্রায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানজটের শঙ্কা

উত্তরের ঈদযাত্রায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানজটের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App