×

খেলা

রোনালদোকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা পর্তুগালের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৩২ পিএম

রোনালদোকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা পর্তুগালের

পর্তুগাল ফুটবল দল। ছবি- সংগৃহীত

ইতিহাস গড়া নিশ্চিত হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। তাকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছে পর্তুগাল। মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপ হতে যাচ্ছে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ।

আজ মঙ্গলবার (১৯ মে) ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। আছেন চার গোলরক্ষক দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো। যাদের মধ্যে ভেলহো যাচ্ছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। যদি কেউ চোটে পড়েন, তখনই মূল দলে সুযোগ পাবেন তিনি।

রক্ষণ ও মাঝমাঠে আছেন ৯ জন করে ফুটবলার। আক্রমণভাগে রোনালদোসহ আছেন গনসালো রামোস, পেদ্রো নেতো, রাফায়েল লিয়াও এবং গনসালো গেদেস। ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স, রুবেন দিয়াসদের বিশ্বকাপ দলে ডাক পাওয়া এক রকম অনুমিতই ছিল।

কলম্বিয়া, উজবেকিস্তান ও ডি আর কঙ্গোর বিপক্ষে খেলবে পর্তুগাল। ১৭ জুন ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ২৩ ও ২৮ জুন পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া। বিশ্বকাপের আগে ৬ ও ১০ জুন চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগিজরা

পর্তুগালের বিশ্বকাপ দল

গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো।

রক্ষণভাগ: দিয়োগো দালোদ, মাথিয়াস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউহো

মাঝমাঠ: রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসিকাও, স্যামুয়েল কস্তা।

আক্রমণভাগ: পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে যুব ফেলোশিপ চালুর প্রস্তাব ডাকসু ভিপির

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে যুব ফেলোশিপ চালুর প্রস্তাব ডাকসু ভিপির

চিকেনস নেক নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

চিকেনস নেক নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার

‘মশাল কি নিভে গেল বন্ধু?’

স্মরণ ‘মশাল কি নিভে গেল বন্ধু?’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App