×

শিক্ষা

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে যুব ফেলোশিপ চালুর প্রস্তাব ডাকসু ভিপির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৩৯ পিএম

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে যুব ফেলোশিপ চালুর প্রস্তাব ডাকসু ভিপির

ছবি : সংগৃহীত

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সংলাপে ‘ঢাকা-বেইজিং যুব ফেলোশিপ’ চালুর প্রস্তাব দিয়েছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। মঙ্গলবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে সাদিক কায়েম বলেন, চীন-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্ককে আরও গভীর করতে তরুণদের অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তিনি এ প্রস্তাব দেন।

তিনি জানান, চীনের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ‘সিংহুয়া বিশ্ববিদ্যালয়’-এ ডাকসু, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্র সংসদ এবং চীন সরকারের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ সংলাপ অনুষ্ঠিত হয়। আলোচনায় তরুণদের অংশগ্রহণ, ক্যাম্পাস পরিচালনা, তরুণ উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তরুণদের লক্ষ্য ও সম্ভাবনার মতো বিষয় গুরুত্ব পায়।

আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, প্রযুক্তিগত ও বুদ্ধিবৃত্তিক আদান-প্রদান, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং যুব নেতৃত্বের বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয় বলেও উল্লেখ করেন তিনি।

সাদিক কায়েম আরও বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ককে কেবল রাষ্ট্রীয় পর্যায়ে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থী, গবেষক, উদ্ভাবক, উদ্যোক্তা ও তরুণ নেতৃত্বের পর্যায়ে বিস্তৃত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর, বৈশ্বিক বৈষম্য ও সামাজিক অস্থিতিশীলতাসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পোস্টে তিনি জানান, সিংহুয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি মিয়াও শুও ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বৈশ্বিক যুব সংলাপ’-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে ডাকসুও সিংহুয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র প্রতিনিধিদের আসন্ন ‘দ্বিতীয় আন্তর্জাতিক জুলাই সম্মেলন’-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে।

এছাড়া উভয় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর কথাও উল্লেখ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ

আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ

বাজেট আসে যায়, কোনো পরিবর্তন নাই

মুজিবুর রহমান বাজেট আসে যায়, কোনো পরিবর্তন নাই

বেরোবির সাবেক ছয় উপাচার্যের পাঁচজনই মামলার আসামি, কারাগারে ৩

বেরোবির সাবেক ছয় উপাচার্যের পাঁচজনই মামলার আসামি, কারাগারে ৩

কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App