×

খেলা

কবে ঘোষণা হবে আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:৩৩ পিএম

কবে ঘোষণা হবে আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড

ছবি- সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো ২৬ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করেনি। দল ঘোষণা নিয়ে আলাদা পরিকল্পনা সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। চূড়ান্ত দল দেওয়ার আগে বাড়তি কয়েকজন ফুটবলারকে নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প করতে চান তিনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, চলতি মে মাসের শেষ সপ্তাহে বুয়েনস এইরেসের এজেইজায় অনুশীলন শুরু করবে আলবিসেলেস্তেরা। এরপর প্রস্তুতি ক্যাম্পের জন্য যুক্তরাষ্ট্রে যাবে দলটি। এর আগে ৩০ মে ফিফার কাছে চূড়ান্ত স্কোয়াড জমা দেবে আর্জেন্টিনা।

জানা গেছে, চূড়ান্ত ২৬ জনের বাইরেও বাড়তি কয়েকজন ফুটবলারকে প্রস্তুত রাখতে চান স্কালোনি। বিশেষ করে উইঙ্গার পজিশনে ব্যাকআপ রাখার চিন্তা রয়েছে তার। দলে সম্ভাব্য চমক হিসেবে আলোচনায় আছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মাতিয়াস সুলে।

বিশ্বকাপের মাঠে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের মুখোমুখি হবে তারা। এরপর ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে লড়বেন লিওনেল মেসিরা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। এই গ্রুপের অন্য তিন দল—আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া নোটিশ বিষয়ে সতর্কতা জারি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া নোটিশ বিষয়ে সতর্কতা জারি

বুমরাহকে ছাড়াই আফগান সিরিজের দল ঘোষণা ভারতের

বুমরাহকে ছাড়াই আফগান সিরিজের দল ঘোষণা ভারতের

ছোট্ট শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর দুর্দান্ত ১৮ মিনিট

ছোট্ট শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর দুর্দান্ত ১৮ মিনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App