×

অর্থনীতি

মোবাইল ব্যাংকিংয়ে ‘অ্যাড মানি’তে নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:৩৭ পিএম

মোবাইল ব্যাংকিংয়ে ‘অ্যাড মানি’তে নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত

কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ব্যক্তিগত হিসাবে ‘অ্যাড মানি’ করার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সাময়িকভাবে প্রথমবার কোনো কার্ড এমএফএস হিসাবে যুক্ত করার সময় ৫০০ টাকার টোকেন লেনদেন বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার দেশে র্কাযরত সকল মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, প্রথমবার কোনো কার্ড এমএফএস ব্যক্তিগত হিসাবে সংযুক্ত করার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ টাকার একটি টোকেন লেনদেন করতে হবে। ওই লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর সংশ্লিষ্ট কার্ডটি এমএফএস হিসাবের সঙ্গে সংযুক্ত করে নিয়মিত লেনদেন করা যাবে। তবে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে কার্ডধারীর নিজ নামে নিবন্ধিত এমএফএস হিসাব নিশ্চিত হওয়া সাপেক্ষে টোকেন লেনদেন ছাড়াই কার্ড সংযুক্ত করে নিয়মিত ‘অ্যাড মানি’ করা যাবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, কার্ড থেকে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’ লেনদেনকে মার্চেন্ট পেমেন্টের পরিবর্তে ফান্ড ট্রান্সফার হিসেবে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে লেনদেনের সময় বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর কার্ড-ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে দৃশ্যমান রাখতে হবে।

আগামী ৩১ জুলাই ২০২৬ এর মধ্যে এসব ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে ১ আগস্ট থেকে কার্ড হতে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’ সুবিধা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলারে আরো উল্লেখ করা হয়, এমএফএস ব্যক্তিক হিসাবের অন্যান্য লেনদেনের ক্ষেত্রে ২০২৫ সালের ২৭ মার্চ জারি করা পিএসডি সার্কুলার নং-০৫/২০২৫ এর নির্দেশনা বহাল থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ভারতীয় সহকারী হাইকমিশন থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া নোটিশ বিষয়ে সতর্কতা জারি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া নোটিশ বিষয়ে সতর্কতা জারি

বুমরাহকে ছাড়াই আফগান সিরিজের দল ঘোষণা ভারতের

বুমরাহকে ছাড়াই আফগান সিরিজের দল ঘোষণা ভারতের

ছোট্ট শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর দুর্দান্ত ১৮ মিনিট

ছোট্ট শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর দুর্দান্ত ১৮ মিনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App