×

খেলা

নাহিদ রানাকে পাওয়া বাংলাদেশের সৌভাগ্য : উমর গুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:০৫ পিএম

নাহিদ রানাকে পাওয়া বাংলাদেশের সৌভাগ্য : উমর গুল

ছবি- সংগৃহীত

নাহিদ রানায় মাতোয়ারা ক্রিকেট দুনিয়া। বাংলাদেশ একসময় স্পিনারদের জন্য বিখ্যাত ছিল, দেশের উইকেটের ওপরও তকমা ছিল স্পিন-বান্ধব। সেই দেশ থেকেই নাহিদ রানার মতো একজন গতিময় পেসারের উঠে আসা বিশ্ব ক্রিকেটের অনেকের জন্যই বিস্ময়ের।

নিয়মিত ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করা এই পেসার রয়েছেন দারুণ ছন্দে। ক্যারিয়ারের শুরুতেই পাকিস্তানের মাটিতে বাংলাদেশকে টেস্ট জেতাতে বিরাট ভূমিকা রেখেছিলেন। দুই বছর পর তিনি যেন আরও শাণিত।

সম্প্রতি পিএসএলে পেশোয়ার জালমিকে শিরোপা জিতিয়ে এবার ঘরের মাঠে পাকিস্তান টেস্ট দলকে নাকানিচুবানি খাওয়াচ্ছেন নাহিদ। তার এই উত্থান কাছ থেকে দেখেছেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেসার উমর গুল। তিনি মনে করেন, রানার মতো গতিময় বোলার পাওয়া বাংলাদেশের জন্য সৌভাগ্য।

সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে উমর গুল বলেন, ‘১৪০ কিলোমিটার গতিতে বল করা বোলার পাওয়া যেকোনো দলের জন্যই সৌভাগ্য। এটি দলকে অনেক সহায়তা করে। সংস্করণ যা-ই হোক না কেন, ক্রিকেটে গতি অনেক জরুরি। রানার সেই সামর্থ্য আছে।’

ভবিষ্যতে নাহিদ আরও ভালো করবেন বলে বিশ্বাস গুলের। তিনি বলেন, ‘রানা এখনো অনেক তরুণ। আশা করি এবং দোয়া করি, ভবিষ্যতে ও অনেক ভালো করবে। বাংলাদেশের জন্য ও একটা সৌভাগ্য। সামনে ওর উজ্জ্বল ভবিষ্যৎ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মদ্রিচকে নিয়ে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

মদ্রিচকে নিয়ে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

একদিনের ছুটি বাতিল, খোলা থাকছে ব্যাংক

একদিনের ছুটি বাতিল, খোলা থাকছে ব্যাংক

স্বরাষ্ট্রমন্ত্রী-সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী-সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সাক্ষাৎ

কোলম্যান হচ্ছেন না বাংলাদেশের কোচ

কোলম্যান হচ্ছেন না বাংলাদেশের কোচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App