×

খেলা

বিশ্বকাপের অফিসিয়াল গান নিয়ে ফিরছেন শাকিরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:৫৭ পিএম

বিশ্বকাপের অফিসিয়াল গান নিয়ে ফিরছেন শাকিরা

ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের সঙ্গে কলম্বিয়ান পপ তারকা শাকিরার সম্পর্কটা বেশ পুরোনো। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ এখনো ফুটবলপ্রেমীদের মনে অমলিন। এবার ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আবারও ফিরছেন এই লাতিন শিল্পী।

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ উন্মোচন করেছেন শাকিরা। বৃহস্পতিবার (৭ মে) ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে গানটির ঘোষণা দেন ৪৯ বছর বয়সী এই তারকা। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। আগামী ১৪ মে গানটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হবে।

গানটির ভিডিও ধারণ করা হয়েছে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। সেখানে বিভিন্ন দেশের জাতীয় দলের পতাকার রঙে সাজা নৃত্যশিল্পীদের সঙ্গে শাকিরাকে পারফর্ম করতে দেখা যায়। প্রকাশিত ভিডিওতে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এর আগে ২০০৬ জার্মানি বিশ্বকাপে ‘হিপস ডোন্ট লাই’ এবং ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ‘লা লা লা’ গান দিয়ে মাতিয়েছিলেন শাকিরা। তবে ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’ তাকে বৈশ্বিক উন্মাদনার শীর্ষে নিয়ে যায়।

মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। প্রথমবারের মতো ৪৮ দলের এই বিশাল আসরে শাকিরার ফেরা ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে নতুন করে বাড়তি আবেগ ও উত্তেজনা তৈরি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরো ৩ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

আরো ৩ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ‘ফ্রড অব কনস্টিটিউশন’

আইনমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ‘ফ্রড অব কনস্টিটিউশন’

‘সরবরাহ ব্যয় কমাতে বাড়াতে হবে বন্দরের সক্ষমতা’

‘সরবরাহ ব্যয় কমাতে বাড়াতে হবে বন্দরের সক্ষমতা’

হান্টাভাইরাস নিয়ে রাজনীতি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিযোগ আর্জেন্টিনার

হান্টাভাইরাস নিয়ে রাজনীতি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিযোগ আর্জেন্টিনার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App