×

আন্তর্জাতিক

রাতের আকাশে রহস্যময় আলো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০১:৫৬ পিএম

রাতের আকাশে রহস্যময় আলো

কানাডার আকাশে রহস্যময় আলো। ছবি- সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের রাতের আকাশে হঠাৎ দেখা মিলেছে এক রহস্যময় আলোর। গত মঙ্গলবার রাতে আকাশে ভাসতে থাকা বিশালাকার অদ্ভুত আলো দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয় নানা জল্পনা। অনেকেই এটিকে ভিনগ্রহের মহাকাশযান বা ‘ইউএফও’ বলে দাবি করেন।

নিউইয়র্ক পোস্ট–এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাত সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্রিটিশ কলাম্বিয়ার উইলিয়ামস লেক, প্রিন্স জর্জ ও ফোর্ট সেন্ট জন এলাকায় এই উজ্জ্বল আলো দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বড় মেঘের মতো উজ্জ্বল একটি ধোঁয়াটে বস্তু দিগন্তজুড়ে নিঃশব্দে ভেসে যাচ্ছিল, যা কিছুক্ষণ পর ধীরে ধীরে মিলিয়ে যায়।

তবে ঘটনার পরদিনই এই রহস্যের জট খুলেছেন বিশেষজ্ঞরা। প্রিন্স জর্জ অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির গবেষক মালহার কেন্দুরকার জানান, এটি আসলে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন ৯’ রকেটের কারণে সৃষ্ট ‘জেলিফিশ ইফেক্ট’। ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেজ থেকে রাত ৯টার দিকে রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল।

গবেষকদের মতে, রকেট যখন বায়ুমণ্ডলের অনেক ওপরের স্তরে পৌঁছায়, তখন এর ইঞ্জিন থেকে বের হওয়া গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে। সূর্যাস্তের পর মাটিতে অন্ধকার থাকলেও ওই উচ্চতায় সূর্যের আলো থাকে। সেই আলো রকেটের গ্যাসের ওপর প্রতিফলিত হয়ে উজ্জ্বল জেলিফিশের মতো দেখায়। একেই বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘জেলিফিশ ইফেক্ট’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরো ৩ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

আরো ৩ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ‘ফ্রড অব কনস্টিটিউশন’

আইনমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ‘ফ্রড অব কনস্টিটিউশন’

‘সরবরাহ ব্যয় কমাতে বাড়াতে হবে বন্দরের সক্ষমতা’

‘সরবরাহ ব্যয় কমাতে বাড়াতে হবে বন্দরের সক্ষমতা’

হান্টাভাইরাস নিয়ে রাজনীতি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিযোগ আর্জেন্টিনার

হান্টাভাইরাস নিয়ে রাজনীতি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিযোগ আর্জেন্টিনার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App