×

খেলা

ড্রেসিংরুমে ভালভের্দে-চুয়ামেনি হাতাহাতি, উত্তাল রিয়াল মাদ্রিদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১১:২৪ এএম

ড্রেসিংরুমে ভালভের্দে-চুয়ামেনি হাতাহাতি, উত্তাল রিয়াল মাদ্রিদ

ছবি- সংগৃহীত

টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন থাকার শঙ্কায় থাকা রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে এবার অস্থিরতা দেখা দিয়েছে। দুই মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে ও অরেলিয়েঁ চুয়ামেনির মধ্যে হাতাহাতির খবর দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। সতীর্থের সঙ্গে এই সংঘাতের জেরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে ভালভের্দেকে।

বৃহস্পতিবার (৭ মে) অনুশীলনের পর চুয়ামেনির সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উরুগুইয়ান মিডফিল্ডার ভালভের্দের মুখে চোট লাগায় সেলাই দিতে হয়েছে। ক্লাবের ভালদেবেবাস ট্রেনিং কমপ্লেক্সের কাছের হাসপাতালে তাকে নিয়ে যান কোচ আলভারো আরবেলোয়া।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, গত বুধবারের অনুশীলনে দুই ফুটবলারের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। বৃহস্পতিবার সেই উত্তেজনা আরও চরমে পৌঁছায়। মার্কার প্রতিবেদন অনুযায়ী, শুরুতে করমর্দন করতে অস্বীকৃতি জানান ভালভের্দে। পরে অনুশীলনে চুয়ামেনিকে ফাউলও করেন তিনি। এরপর ড্রেসিংরুমে দুজনের হাতাহাতির সময় এই চোট লাগে। তবে চোটটি সরাসরি ঘুসির কারণে না কি অনিচ্ছাকৃত, তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

মাঠের পারফরম্যান্সেও রিয়ালের অবস্থা শোচনীয়। লা লিগার শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এরই মধ্যে ১১ পয়েন্টে এগিয়ে আছে। আগামী এল ক্লাসিকোতে বার্সেলোনা না হারলেই তাদের টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের প্রধান দুই তারকার এমন সংঘাত রিয়াল শিবিরে বড় ধাক্কা হয়েই এল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট-গাইডের নির্ভরতা কমাতে শিক্ষামন্ত্রীর নতুন নির্দেশনা

নোট-গাইডের নির্ভরতা কমাতে শিক্ষামন্ত্রীর নতুন নির্দেশনা

ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক নীতি ‘অবৈধ’ ঘোষণা করল মার্কিন আদালত

ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক নীতি ‘অবৈধ’ ঘোষণা করল মার্কিন আদালত

রাতের আকাশে রহস্যময় আলো

রাতের আকাশে রহস্যময় আলো

সিলেটে  হামে আরো ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৫৩

সিলেটে হামে আরো ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৫৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App