×

খেলা

পর্তুগিজ লিগ চ্যাম্পিয়ন এফসি পোর্তো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:০২ পিএম

পর্তুগিজ লিগ চ্যাম্পিয়ন এফসি পোর্তো

ছবি- সংগৃহীত

লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে দুই ম্যাচ হাতে রেখেই প্রিমেরা লিগের চ্যাম্পিয়ন হয়েছে এফসি পোর্তো। শনিবার (২ মে) রাতে আলভারকাকে ১-০ গোলে হারিয়ে ক্লাবটি তাদের ইতিহাসের ৩১তম লিগ শিরোপা নিশ্চিত করে।

মাঠে পোর্তো জিতলেও শিরোপার পথ সহজ করে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বেনফিকা। পোর্তোর জয়ের দিনে ফ্যামিলিকাওয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে হোসে মরিনহোর বেনফিকা। ফলে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বেনফিকা থেকে ৯ পয়েন্টে এগিয়ে যায় পোর্তো। হাতে থাকা বাকি দুই ম্যাচ হারলেও পোর্তোকে ছোঁয়া এখন বেনফিকার জন্য অসম্ভব।

আলভারকার বিপক্ষে ম্যাচের ৪০ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন জ্যান বেন্ডনারেক। কর্নার থেকে আসা বল হেডের সাহায্যে জালে পাঠান তিনি। ২০২২ সালের পর এটিই পোর্তোর প্রথম লিগ জয়। ক্লাবটির এই অর্জনে অনন্য এক রেকর্ড গড়েছেন ৪১ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। পোর্তোতে যোগ দিয়ে মাত্র ৭ ম্যাচ খেলেই ক্যারিয়ারের ৩৩তম ট্রফি জয়ের স্বাদ পেলেন তিনি।

ম্যাচ শেষে সাবেক পোর্তো ও বর্তমান বেনফিকা কোচ হোসে মরিনহো প্রতিদ্বন্দ্বীদের অভিনন্দন জানান। মোরিনহো বলেন,'তারা প্রাপ্য চ্যাম্পিয়ন।' 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে আটকা, পরে হেলিকপ্টারে উদ্ধার

রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে আটকা, পরে হেলিকপ্টারে উদ্ধার

অপরাধ দমনে সাঁড়াশি অভিযানে নেমেছে ডিএমপি

অপরাধ দমনে সাঁড়াশি অভিযানে নেমেছে ডিএমপি

লেবাননে ১১ এলাকার বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ ইসরায়েলের

লেবাননে ১১ এলাকার বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ ইসরায়েলের

বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১

বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App