×

আন্তর্জাতিক

রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে আটকা, পরে হেলিকপ্টারে উদ্ধার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৫:৫২ পিএম

রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে আটকা, পরে হেলিকপ্টারে উদ্ধার

ছবি- সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলায় একটি পুরনো পানির ট্যাংকের ওপর আটকে পড়া দুই কিশোরকে দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ভারতীয় বিমানবাহিনী। রোববার (৩ মে) ভোর ৫টা ৩৫ মিনিটে বিমানবাহিনীর একটি এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার ব্যবহার করে পবন ও কল্লু নামের ওই দুই কিশোরকে উদ্ধার করে গোরখপুরে নিয়ে যাওয়া হয়।

শনিবার দুপুরে রিল ভিডিও বানাতে গিয়ে এই দুর্ঘটনার সূত্রপাত হয়। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে পাঁচ কিশোর মিলে পুরনো একটি পানির ট্যাংকে ওঠে। এ সময় ট্যাংকের জরাজীর্ণ মই ভেঙে গেলে তিনজন নিচে পড়ে যায়। এতে সিদ্ধার্থ নামে এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয় এবং শানি ও গোলু নামে দুজন আহত হয়। তবে পবন ও কল্লু ট্যাংকের ওপরের অংশে আটকা পড়ে যায়।

ট্যাংকের মই ভেঙে যাওয়ায় উদ্ধারকাজ জটিল হয়ে পড়ে। শুরুতে এনডিআরএফ সদস্যরা বিকল্প রাস্তা তৈরি করে কিশোরদের কাছে পৌঁছানোর চেষ্টা করলেও রাত ৩টার দিকে বৃষ্টি শুরু হওয়ায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে রাজ্য প্রশাসনের বিশেষ অনুরোধে ভারতীয় বিমানবাহিনী উদ্ধার অভিযানে অংশ নেয়। বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়,'হেলিকপ্টারটি ভোরে পৌঁছানোর মাত্র ১৫ মিনিটের মধ্যে কিশোরদের উদ্ধার করে। এই অভিযান জরুরি পরিস্থিতিতে আমাদের দ্রুত সাড়া দেওয়ার পেশাদারিত্বের প্রমাণ।'

ঘটনাস্থলে জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে পুরো অভিযান তদারকি করেন। বর্তমানে আহত দুই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন এবং তারা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দলের বোঝা হয়ে ওঠার আগেই খেলা ছেড়ে দিব : সাকিব

দলের বোঝা হয়ে ওঠার আগেই খেলা ছেড়ে দিব : সাকিব

চ্যাম্পিয়ন হলে নাহিদ রানারা পাবেন রেকর্ড গড়া প্রাইজমানি

চ্যাম্পিয়ন হলে নাহিদ রানারা পাবেন রেকর্ড গড়া প্রাইজমানি

সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আদেশ ৫ মে ধার্য

সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আদেশ ৫ মে ধার্য

শিরোপা বাবর-নাহিদদের হাতে, নাকি হায়দরাবাদের রূপকথা

পিএসএল ফাইনাল শিরোপা বাবর-নাহিদদের হাতে, নাকি হায়দরাবাদের রূপকথা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App